ISL: কঠিন সময়েও চাপমুক্ত মলিনা, আইএসএলের প্রথম ডার্বির আগে আত্মবিশ্বাসী মহমেডানও
শনিবার আইএসএলের প্রথম ডার্বি ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান এসজি মুখোমুখি হবে মহমেডানের। প্রথম ডার্বির আগে যতটা ফুরফুরে মহমেডান ততটাই চাপে সবুজ মেরুন শিবির। প্রথম তিন ম্যাচ থেকে চার পয়েন্ট পেয়েছে হোসে মলিনার দল। শেষ ম্যাচে বেঙ্গালুরুর কছে হারে চাপে পড়ে গিয়েছে সবুজ মেরুন। তবু ডার্বি থেকে ফের জয়ের সরণিতে ফিরতে চাইছে গতবারের লিগ শিল্ড জয়ীরা।
মিনি ডার্বির আগে মোহনবাগান শিবিরে চোটের সমস্যা। কারণ সাহাল চোটের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না। বৃহস্পতিবার অনুশীলনে হালকা চোট পেয়েছেন মনবীর। ফলে তাঁর খেলা নিয়েও অনিশ্চয়তা আছে। যদিও যাবতীয় প্রতিকূলতা কাটিয়ে শনিবার পুরো তিন পেতে মরিয়া মলিনা।

ম্যাচের আগের দিন যুবভারতী সংলগ্ন ট্রেনিং সেন্টারে অনুশীলন করলেন দিমিত্রি-কামিংসরা, অনুশীলনে অবশ্য চনমনেই দেখাল মোহনবাগান এসজির ফুটবলারদের। কোচ মলিনাও জানিয়ে দিচ্ছেন বেঙ্গালুরু ম্যাচ এখন অতীত। তাদের লক্ষ্য এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করা। তবে মহমেডানকে বেশ সমীহই করছে মোহনবাগান এসজি শিবির।
মলিনা বলছেন, 'আইএসএলে কলকাতার তিন দলের মধ্যে এখনও পর্যন্ত মহমেডানই সবথেকে ভালোা ফুটবল খেলেছে। ওরা প্রতিপক্ষ দলকে বার বার চাপে ফেলছে। ফলে মহমেডানের বিরুদ্ধে খেলা সহজ হবে না। আমাদের অনেক বেশি পরিশ্রিম করতে এবং দর্শকদের ভালো ফুটবল উপহার দিতে হবে।ইরানে খেলতে না যাওয়ায় আমাদের ভালো প্রস্তুতি হয়েছে এবার সেটা মাঠে কাজে লাগাতে হবে।'
বেঙ্গালুরু ম্যাচ প্রসঙ্গে মলিনা বলেন, 'আমরা সেই ম্যাচে খারাপ ফুটবল খেলনি কিন্তু বেঙ্গালুরু আমাদের ভুলের সুযোগ গুলো নিয়ে গোল করেছে।' ইতিমধ্যেই কার্লেস কুয়াদ্রাত ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন। তাঁর উপরেও আছে প্রবল চাপ। এই প্রসঙ্গে মলিনা হাসতে হাসতে জবাব দিলেন, 'অন্য ক্লাব নিয়ে আমি ভাবছি না, আমার উপর চাপ নেই, আমি শুধু আমাদের দলের উন্নতির কথা ভাবছি।'
Ballon d'Or: পিএসজির হয়ে জিতলেও অষ্টম ব্যালন ডি'অর বার্সেলোনাকেই দান করছেন মেসি, কিন্তু কেন?
অন্যদিকে জয়ের ধারা ডার্বিতে বজায় রাখাই লক্ষ্য মহমেডানের। তিন ম্যাচে ৪ পয়েন্ট সাদা কালো ব্রিগেডের। দলকে চাঙ্গা রাখতে চেষ্টার কোনও ত্রুটি রাখছেন না মহমেডান কর্তার। সাদা ব্রিগেডর কোচ আন্দ্রে চের্নিশভও আত্মবিশ্বাসী মিনি ডার্বিতে জয়ের বিষয়ে।












Click it and Unblock the Notifications