মোহন জার্সিতে আক্রম, নতুন তারার ফোকাসে ডার্বি ম্যাচ

ডার্বি ফোকাস রেখে মোহনবাগান দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন আক্রম মোঘারবি।

সামনেই ফিরতি ডার্বি। হার, ড্রয়ের ধাক্কা, কোচ বদল, বিদেশি বদল সব কিছুই হয়ে গেছে। এরপর ফোকাসে একটাই জিনিস সেটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ।

মোহন জার্সিতে আক্রম, নতুন তারার ফোকাসে ডার্বি ম্যাচ

আর সেই ডার্বি ফোকাস রেখে মোহনবাগান দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন আক্রম মোঘারবি। এদিন নতুন বিদেশিকে ঘিরে বাগান সমর্থকরা ফের একবার নতুন করে ঝাঁপিয়ে লড়াইয়ের শপথ নিল গোটা দল। মঙ্গলবার গভীর রাতে শহরে পা রেখেছেন, কিন্তু জেটল্যাগ সরিয়ে নিয়ে মাঠে চাঙ্গা আক্রম।

তিন দিন টানা অনুশীলন করে দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন লেবানিজ এই ফরোয়ার্ড এমনটা আত্মবিশ্বাসী বাগান কোচ শংকরলাল চক্রবর্তী। এদিন দলের সঙ্গে অনুশীলন করার পাশাপাশি ম্যাচও খেলেন। এদিকে আক্রম জানিয়েছেন আল নাজমা ক্লাবে সপ্তাহ তিনেক আগেও খেলেছেন। ফলে পুরোপুরি ভাবে ম্য়াচ ফিট আছেন তিনি।

আক্রমের প্রথম চ্যালেঞ্জই হতে চলেছে ডার্বি। তাই তিনি ফোকাস ধরে রাখছেন। আগে চার্চিলে খেলে গেছেন ফলে ডার্বিতে না খেললেও ভারতীয় ফুটবলে ডার্বির গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল তিনি। জানিয়েছে চার্চিলের জার্সি গায়ে যখন খেলেছেন তখন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করেছেন। তবে দল এখন বদলে গেছে। কিন্ত এই ইস্টবেঙ্গল সম্পর্কেও পড়াশুনো করেই ভারতে এসেছেন তিনি। দেখেছেন ইস্টবেঙ্গলের ম্যাচের ভিডিও।

এই ডার্বি ম্যাচে সনি নর্ডি নামছেন, সঙ্গী হতে চলেছেন আক্রম । কম্বিনেশন নতুন হলেও মোহন কোচ শংকরলাল চক্রবর্তী আশাবাদী পেশাদার এই ফুটবলাররা এর মধ্যেই নিজেদের মানিয়ে নিতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+