শহরে এলেন মোহনবাগানের নতুন কোচ কিবু ভিকুনা
মোহনবাগানের দায়িত্ব নিলেন নতুন কোচ কিবু ভিকুনা। বুধবার দুবাই হয়ে সকাল ৮-১৫ মিনিটে কলকাতায় পৌঁছলেন বাগানের নতুন স্প্যানিশ কোচ।
মোহনবাগানের দায়িত্ব নিলেন নতুন কোচ কিবু ভিকুনা। বুধবার দুবাই হয়ে সকাল ৮-১৫ মিনিটে কলকাতায় পৌঁছলেন বাগানের নতুন স্প্যানিশ কোচ।
কিবুর সঙ্গে কলকাতায় এসেছেন তাঁর সহকারী টমাস চর্জ। ব্যানার-ফেস্টুন ও নতুন কোচের নামে জয় ধ্বনি দিয়ে বিমানবন্দরে কিবুকে স্বাগত জানান বাগান সমর্থকরা।
পরে ফুল ও উত্তরীয় দিয়ে কিবু ও তাঁর সহকারীকে কলকাতায় স্বাগত জানান ফ্যানেরা। বিমানবন্দরের বাইরে কিবুকে নিয়ে কোরাস ধরে গান শুরু করে প্রচুর বাগান সমর্থক। প্রথমদিন কলকাতায় এসে সাংবাদিকদের সাক্ষাৎকার না দিলেও ধৈর্য ধরে চিত্রসাংবাদিক ও ফ্যানেদের ছবির আবদার মেটালেন মোহনবাগানের নতুন কোচ। ২০১৯-২০ মরশুমে বাগানের কোচের দায়িত্বে থাকবে কিবু।
Join us in greeting the spanish mastermind to the National Club of India, @Mohun_Bagan. We wish our beloved club will prosper more under his able guidance.
Welcome, Kibu Vichuna !!💚❤#JoyMohunBagan #KolkataFootball #Kolkata #Football #WELCOME #SomethingNew pic.twitter.com/Izaf0CoY2q
— Mariners@Bangalore (@MBbengaluru) June 27, 2019
বাগান কোচের হটসিটে বসার আগে, পোল্যান্ডের প্রথম ডিভিশন ক্লাব উইসলা প্লোক-এ কোচের দায়িত্ব সামলেছেন কিবু। ২০১৫-১৬ মরশুমে পোলিশ ক্লাবকে সুপার কাপ জিতিয়েছেন স্প্যানিশ কোচ। লা-লিগার দল ওসাশুনার যুব দলেও কোচিং করিয়েছেন কিবু।
প্রসঙ্গত ২০১৯-২০ মরশুমে ইস্ট-মোহন দুই ক্লাবেই কোচের দায়িত্ব থাকবেন দুই স্প্যানিশ কোচ। মোহনবাগানের দায়িত্বে থাকবেন কিবু ভিকুনা, আর ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্বে থাকবেন আলেজান্দ্রো মেনেন্দেজ।
Click it and Unblock the Notifications