লকডাউনে চার মাস কলকাতায় আটকে, অবশেষে বাড়ির পথে মোহনবাগানের আই লিগ জয়ী বিদেশি

লকডাউনে চার মাস কলকাতায় আটকে, অবশেষে বাড়ির পথে মোহনবাগানের আই লিগ জয়ী বিদেশি

করোনায় বিধ্বস্ত বিশ্ব। ভাইরাসের মারণ সংক্রমণ থেকে বাঁচতে প্রতিটি দেশেই লকডাউন হয়েছে। ইউরোপের দেশগুলিতে করোনা প্রকোপ কমায় সেখানে লকডাউন উঠেছে। ভারতে করোনা প্রকোপ বাড়ায় রাজ্যে রাজ্যে অবশ্য এখনও লকডাউন জারি। আর এই লকডাউনেই এখনও কলকাতায় আটকে ছিল মোহনবাগানি বিদেশি।

প্রায় চার মাস কলকাতায় আটকে

প্রায় চার মাস কলকাতায় আটকে

করোনা ভাইরাসের সংক্রমণে লকডাউনের কঠিন পরিস্থিতিতে মার্চ থেকে প্রায় চার মাস কলকাতায় আটকে ছিলেন মোহনবাগানের ক্যারিবিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস।

অবশেষে বাড়ির পথে

অবশেষে বাড়ির পথে

চার মাসেরও বেশি সময় ধরে করোনা সংকটে কলকাতায় আটকে থাকার পর এবার অবশেষে বাড়ির পথে সাইরাস। মোহনবাগান কর্তারা তাঁর দেশে ফেরার বিমানের টিকিট করে দিয়েছেন। প্রায় দু'দিন বিমানযাত্রার পর বুধবার সকালে বার্বাডোজে পৌঁছবেন সবুজ-মেরুনের আই লিগ জয়ী এই ডিফেন্ডার।মার্চে লকডাউন হয়ে যাওয়ার পর থেকেই কলকাতায় আটকে ছিলেন সাইরাস।

দীর্ঘ বিমানযাত্রা

দীর্ঘ বিমানযাত্রা

মোগনবাগানের হয়ে আই লিগ জয়ী ডিফেন্ডার কলকাতা থেকে আগরতলা হয়ে সোমবার সন্ধ্যেয় দিল্লি পৌঁছন। সেখান থেকে রাতে লন্ডনের বিমান ধরেন। মঙ্গলবার লন্ডন থেকে প্যারিস পৌঁছন। আর সেখান থেকেই বুধবার সকালে সাইরাসের বার্বাডোজ পৌঁছনোর কথা।

কোয়ারেন্টাইন পর্ব

কোয়ারেন্টাইন পর্ব

বার্বাডোজে পৌঁছে সাইরাস এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে নিজের বাড়িতে যাবেন তিনি। সাইরাসের পর মোহনবাগানের আই লিগ জয়ী আরেক বিদিশি বাবা দিওয়ারাকেও দেশে ফেরানো নিয়ে সবুজ-মেরুন কর্তারা উদ্যোগ নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+