সুদূর স্পেন থেকে ভারতীয় ফ্যানেদের কী বার্তা দিলেন মোহনবাগানের ফ্রান গঞ্জালেজ
সুদূর স্পেন থেকে ভারতীয় ফ্যানেদের কী বার্তা দিলেন মোহনবাগানের ফ্রান গঞ্জালেজ
৩০ ঘন্টার বাসযাত্রার পর ১০ ঘন্টা বিমান সফর! ম্যারাথন যাত্রা শেষে কলকাতা থেকে স্পেনের নিজের বাড়িতে পৌঁছছেন মোহনবাগানের আই লিগ জয়ী ফুটবলার ফ্রান গঞ্জালেজ। বিশ্বজুড়ে করোনা লকডাউনে দীর্ঘ সফর সেরে বাড়ি ফিরে তৃপ্ত ফান। সেই সঙ্গে ভারতের ক্লাবে খেলা মিস করছেন। ফেসবুকে এমনই পোস্ট করলেন গঞ্জালেজ।

সুদূর স্পেন থেকে ময়াদানি ফ্যানেদের জন্য কী লিখলেন তারকা ফুটবলার
স্পেনের কর্ডোবা থেকে ফেসবুক পেজে ছবি পোস্ট করেছেন ফান। মোহনবাগানের আই লিগ জয়ের অন্যতম কাণ্ডারী এরপর লিখেছেন, 'দীর্ঘ পথ পেরিয়ে দুই দিন আগে আমরা বাড়িতে এসেছি।

ফ্যানেদের ভালোবাসায় আপ্লুত
এরপর জুড়েছেন, ' দীর্ঘ যাত্রায় কলকাতার মানুষকে নিয়েই যেন আমরা সফর করলাম। ফ্যানেরা আমাদের ঘরে ফেরা নিয়ে চিন্তিত ছিল। প্রতি মুহূর্তে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তারা কোথায় রয়েছি জানতে চায়। অসংখ্য শুভেচ্ছাবার্তা পাঠায়। আমাদের দেশে ফেরার সময় ফ্যানেদের এই আবেগ ও ভালোবাসা কোনও দিনও ভুলতে পারব না।'

আমি আবার ভারত ফিরছি, লিখলেন গঞ্জালেজ
সঙ্গে গঞ্জালেজ আরও জুড়েছেন, 'ফ্যানেদের সঙ্গে আমার সবসময় যোগাযোগ থাকবে। আপাতত আমি স্পেনে, এই সময়টা পরিবারের সঙ্গে কাটাব। দীর্ঘ ১০ মাস পর পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা করলাম। শীঘ্রই আবার ভারতীয় ফুটবল ফ্যানেদের সঙ্গে দেখা হবে। আমি আবার ভারত ফিরছি...!'

পরের মরসুমে গঞ্জালেজ সম্ভবত কেরলে
মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা স্প্যানিশ কোচ কিবু ভিকুনা আগামী বছর কেরল ব্লাস্টার্সের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। এরপরই ফান গঞ্জালেজেও কেরলের পথে পা বাড়িয়েছেন বলে জানা যাচ্ছে। কেরল ব্লাষ্টার্সের জার্সি গায়ে চাপানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। সেক্ষেত্রে ভারতে ফিরছি বলে গঞ্জালেজ কি সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন? ক্লাবের পক্ষ থেকে সরকারি ঘোষণা হলে তবেই শেষ পর্যন্ত তা জানা যাবে।

বুধবার স্পেন পৌঁছন ফুটবলাররা
দুই প্রধানের স্প্যানিশ ফুটবলাররা বুধবার স্পেনে পৌঁছন। মঙ্গলবার সকাল ৩টের বিমান প্রায় ৯ ঘন্টার যাত্রা করে ভারতীয় সময় ১২ টার পর দল আমস্টারডাম বিমানবন্দরে পৌঁছয়। সেখানে মঙ্গলবার কোচ-ফুটবলার-সার্পোট স্টাফরা স্থানীয় হোটেলে বিশ্রাম নেন। এরপর বুধবার দুপুর ৩টেতে স্পেনের রাজধানীতে পৌঁছে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। প্রত্যেকেই বাড়ি ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকছেন।












Click it and Unblock the Notifications