এএফসি কাপে জয় পেল মোহনবাগান, ৩-১ গোলে হারাল ঢাকা আবাহনীকে

এএফসি কাপে গ্রুপ স্টেজে এবছরের প্রথম জয় পেল মোহনবাগান। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ঢাকার আবাহনী লিমিটেডকে ৩-১ গোলে হারান সঞ্জয় সেন ব্রিগেড।

কলকাতা, ৫ এপ্রিল : এএফসি কাপে গ্রুপ স্টেজে এবছরের প্রথম জয় পেল মোহনবাগান। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ঢাকার আবাহনী লিমিটেডকে ৩-১ গোলে হারান সঞ্জয় সেন ব্রিগেড।

সপ্তাহের কাজের দিনে মাঠে মোহনবাগান সমর্থক বিশেষ না এলেও ভালো কিছু করে দেখাতে মরিয়া ছিলেন বাগান সমর্থকেরা। ম্যাচের ৪৫ মিনিটের মাথায় লালপেখলুয়া, ৪৮ মিনিটের মাথায় বলবন্ত সিং ও ৮৭ মিনিটের মাথায় সনি নর্ডি গোল করে বাগানের জয় নিশ্চিত করেন।

এএফসি কাপে জয় পেল মোহনবাগান, ৩-১ গোলে হারাল ঢাকা আবাহনীকে

এদিন খেলার শুরুতেই অবশ্য গোল খেয়ে পিছিয়ে গিয়েছিল মোহনবাগান। ম্যাচের ২১ মিনিটের মাথায় জোনাথন ব্রাউনের গোলে ১-০ গোলে এগিয়ে যায় ঢাকার আবাহনী লিমিটেড।

এর আগে এএফসি কাপের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির সঙ্গে ১-২ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল বাগান ব্রিগেড। এদিকে আবাহনী পরপর দুটি ম্যাচ হেরে গেল। মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনকে ১-০ গোলে হারানোয় এখন সবচেয়ে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+