ময়দানকে চিরতরে বিদায় জানালেন মোহনবাগান সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়

ময়দানকে চিরতরে বিদায় জানালেন মোহনবাগান সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

প্রয়াত মোহনবাগান সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়। ৮৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন আদ্যপ্রান্ত মোহনবাগান ভক্ত।

মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতা ময়দানকে চিরতরে বিদায় জানালেন তিনি। মোহনবাগান সভাপতির প্রয়াণে ময়দান জুড়ে শোকের ছায়া। মোহনবাগান সভাপতির পাশাপাশি গীতানাথ গাঙ্গুলী বিশিষ্ট আইনজীবী ছিলেন। এদিন সন্ধ্যে ৬টার সময় তাঁর মরদেহ মোহনবাগান তাঁবুতে নিয়ে আসা হবে।

ময়দানকে চিরতরে বিদায় জানালেন মোহনবাগান সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়

বেশ কিছু দিন ধরে গীতানাথবাবু শ্বাসকষ্টজনিত সমস্য়ায় ভুগছিলেন। এদিন সেই সমস্যা আরও বাড়লে বড়বাজারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে বাগান সভাপতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডাক্তাররা জানিয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গীতানাথবাবু হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন।

প্রসঙ্গত চলতি বছরের নভেম্বরে মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র প্রয়াত হন। মাস ঘুরতে না ঘুরতেই বাগান তাঁবুতে ফের শোকের ছায়া। প্রিয় ক্লাবের দায়িত্ব ছেড়ে চলে গেলেন গীতানাথ গাঙ্গুলী।

আমৃত্যু মোহনবাগান সভাপতি পদ অলঙ্কৃত করেছেন তিনি। উল্লেখ্য ২০১৮ সালে শতবর্ষ প্রাচীন ঐতিহাসিক মোহনবাগান ক্লাবের নির্বাচন প্রক্রিয়ার পর ক্লাবের বর্তমান সচিব টুটু বসু গীতানাথবাবুকে সাম্মানিক সভাপতি পদে নিয়ে এসেছিলেন। অতীতে মোহনবাগানের আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+