তিন দফা দাবি জানিয়ে টুটু বসুকে চিঠি মোহন সদস্য-সমর্থক ফোরামের

বুধবার টুটু বসুকে চিঠি দিল মোহনবাগান সদস্য এবং সমর্থকদের নিয়ে গঠিত ফোরাম ‘হোক প্রতিবাদ’। নিজেদের চিঠিতে তিন দফা দাবি জানিয়েছেন সদস্য-সমর্থক ফোরাম ‘হোক প্রতিবাদ’।

মোহনবাগান সচিব অঞ্জন মিত্র এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু টুটু বসুর পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত করলেও সমর্থকদের মনে কাছে কিন্তু এখনও মোহন প্রেসিডেন্ট টুটু বসুই। আর সেই সভাপতির কাছেই নিজেদের তিন দফা দাবি জানিয়ে চিঠি দিল মোহনবাগান সদস্য এবং সমর্থকদের নিয়ে গঠিত ফোরাম 'হোক প্রতিবাদ'।

তিন দফা দাবি জানিয়ে টুটু বসুকে চিঠি মোহন সদস্য-সমর্থক ফোরামের

টুটু বসুকে লেখা চিঠিতে মোহন সমর্থকেরা বলেন, 'কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের জাতীয ক্লাব মোহনবাগান। অপ্রত্যাশিত ইগোর সমস্যার কারণেই আজ ক্লাবের এই অবস্থা। এই পরিস্থিতিতে আর কোনও উপায় না পেয়ে তাই মোহনবাগান সমর্থক এবং সদস্যদের ফোরাম বাধ্য হয়েছে 'হোক প্রতিবাদ' করে এর প্রতিবাদ জানাতে ।'

এই চিঠিতে নাম না করে ইস্টবেঙ্গলের প্রসঙ্গ তুলে এনে তারা লেখেন, 'ইউবি গ্রুপের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার তিন মাসের মধ্যেই নতুন ইনভেস্টার এনে আইএসএল খেলার তোড়জোড় করছে প্রতিবেশী ক্লাব। আমাদের এটা দুর্ভাগ্য যে, আমাদের ক্লাব আধিকারীকদের কিছুই যায় আসে না এতে। এখনও ট্রান্সফার ফি না দিতে পারায় সই করানো সম্ভব হল না মিনার্ভার তিন ফুটবলারকে। আমরা কী আমাদের সম্মানীয় ক্লাব আধিকারিকদের জিজ্ঞাসা করতে পারি এখনও কেন ইনভেস্টার পেলাম না আমরা?'

সদস্য-সমর্থক ফোরামের পক্ষ থেকে যে তিন দফা দাবি এই চিঠিতে জানান হয়েছে তা হল:

১। বিনিয়োগকারী সংস্থা চাই (যারা সমপূর্ণ কর্পোরেট ধাঁচে পরিচালনা করবে ক্লাব)

২। কর্পোরেট ধাঁচে গড়তে হবে ক্লাবের পরিকাঠামো

৩। উন্নতমানের সমস্ত যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে হবে মাল্টি জিম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+