লিগের লাস্ট বয়ের কাছেও হার, ফাঁকা মাঠে বাগানের হতশ্রী পারফরম্যান্স

লিগ টেবলের কত তলানিতে শেষ করবে মোহনবাগান এখন যেন তারই প্রতিযোগিতা চলছে 

গোটা মরশুমেই মোহনবাগানকে ভোগালো তাদের ধারাবাহিকতার অভাব। আবারও তাদের সামনে সেই একই সমস্যা। চেন্নাই সিটি এফসি-র বিরুদ্ধে আটকে গিয়েছিল, এবার লিগ টেবলের একদম শেষ স্পটে থাকা গোকুলামের কাছে হেরে গেল জায়ন্টরা।

লিগের লাস্ট বয়ের কাছেও হার, ফাঁকা মাঠে হতশ্রী বাগান

চেন্নাই সিটি এফসি-র কাছে হেরে গিয়ে নিজেদের আইলিগ টাকে হাত থেকে ফেলে দিয়েছিল মোহনবাগান। এদিন গোকুলামের কাছে হেরে সম্মানটাও জলাঞ্জলি দিয়ে দিল শংকরলাল চক্রবর্তীর ছেলেরা। ঘরের মাঠে ২-১ গোলে হেরে গেল সবুজমেরুণ শিবির।

এদিন ম্যাচের শুরু থেকেই জয়ের জন্য মরিয়া হয়ে চেষ্টা শুরু করেছিল মোহনবাগান। ডিপান্ডা ডিকা ও আক্রমকে সামনে রেখেই ছক সাজিয়েছিলেন কোচ শংকরলাল চক্রবর্তী কিন্তু গোলমুখ খুঁজে পেতে চেষ্টা করেও সফল হয়নি মোহনবাগান। ৩৮ মিনিটে নিখিল কদমের ক্রস পৌঁছে যায় আক্রম মাথা ছোঁয়ালেও গোকুলামের গোলরক্ষক সেটা আটকে দেয়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন সাধন করেন তিনি। গত ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন, আর এই ম্যাচের ৬৩ মিনিটে এক সুবর্ণ সুযোগ নষ্ট করেন আক্রম মোগারবি। এরপরই শংকর তাঁকে তুলে নিয়ে বিমল ঘারটি মাগারকে নামান। ৭৬ মিনিটে গোল করে এগিয়ে যায় গোকুলাম এফসি। গোল করেন মাহামুদ আল আজমি।

এক গোলে পিছিয়ে পড়ে ঝাঁঝ বাড়ায় মোহনবাগান। বিমলের হেড থেকে আসা বল জালে জড়িয়ে দেন ডিপান্ডা ডিকা। ৭৮ মিনিটে স্কোরলাইন দাঁড়ায় ১-১।

এদিকে ম্যাচ ড্র করেও মাঠ ছাড়া হল না মোহনবাগানের ৯০ মিনিটে ফের গোল করে যায় গোকুলাম। এবার গোলদাতা কিসেকা। দুরন্ত ভলিতে সকলকে চমকে বল জালে জড়িয়ে দেন তিনি। এদিকে এরপর ম্যাচে ৭ মিনিটে অতিরিক্ত সময় দেওয়া হলেও কোনওভাবেই গোল শোধ করতে পারেনি মোহনবাগান।

ফলে এই ম্যাচ থেকে কোনও পয়েন্ট সংগ্রহ করা হল না। লিগ টেবলে ২১ পয়েন্ট নিয়ে এই ম্যাচের পরও চার নম্বরেই আছে মোহনবাগান। কিন্তু যেভাবে চলছে তাতে কত নম্বরে থেকে লিগ শেষ করবে সবুজমেরুণ তা নিয়ে প্রশ্ন সবমহলেই। এদিকে মোহনবাগানকে হারিয়ে নিজেদের গা থেকে লাস্ট বয়ের তকমাটা ঝেড়ে ফেলল গোকুলাম। তারা ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে উঠে এল চেন্নাই সিটি এফসি-র ওপরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+