দেশের জনপ্রিয়তম ক্লাবের ভোটে মোহন-ইস্টের তীব্র লড়াই, তবু কি এগিয়ে ভিন রাজ্য?
দেশের জনপ্রিয়তম ক্লাবের লড়াইয়ে এগিয়ে আই লিগ জয়ী মোহনবাগান, তবু লড়ছে ইস্টবেঙ্গল
এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি-র উদ্যোগে ভারতের জনপ্রিয়তম ক্লাব বাছাইয়ের জন্য নির্বাচন শুরু হয়েছে। বাংলা তথা দেশ তথা প্রবাসী বাঙালিদের ভোটে চির-প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল তো বটেই, ভারতের অন্য দুই জনপ্রিয় ক্লাবের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে আই লিগ জয়ী সবুজ-মেরুণ। ব্যবধান ঘোচানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে লাল-হলুদ। তালিকার শীর্ষ স্থানে রয়েছে কোন দল।

ভোটিংয়ে রয়েছে কোন কোন দল
ইতিহাস, ফ্যানবেস ও সাম্প্রতিক সাফল্যের প্রেক্ষিতে ভারতের জনপ্রিয়তম ক্লাব বাছাইয়ের নির্বাচন পর্বের লড়াইয়ে ইস্টবেঙ্গল ও আই লিগ জয়ী মোহনবাগানের সঙ্গে পাঞ্জা কষছে বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্সের মতো জনপ্রিয় ক্লাব।

পুরনো নামেই অংশগ্রহণ
ইতিমধ্যে এটিকে-র সঙ্গে সুংযুক্ত হয়েছে মোহনবাগান। শ্রী সিমেন্টের সঙ্গে সংযুক্ত হয়ে নতুন নামে আগামী আইএসএল খেলবে ইস্টবেঙ্গলও। তবু ঐতিহাসিক প্রেক্ষাপট, আবেগ ও জনপ্রিয়তার কথা মাথায় রেখে পুরনো নামেই এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি-র উদ্যোগে ভারতের জনপ্রিয়তম ক্লাব বাছাইয়ের জন্য নির্বাচনে কলকাতার দুই ক্লাবকে সামিল করা হয়েছে।

ভোটিংয়ে এগিয়ে মোহনবাগান
এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি-র ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে দেশের পাঁচ ক্লাবের বিবরণ। বাংলা তথা গোটা দেশ তথা প্রবাসী বাঙালী তথা স্বদেশী ফুটবল প্রেমীদের ভোটে আপাতত এগিয়ে রয়েছে আই লিগ জয়ী মোহনবাগান। প্রায় ৬০ শতাংশ ভোট পেয়েছে সবুজ-মেরুণ। ইস্টবেঙ্গলের প্রাপ্ত ভোট প্রায় ২১ শতাংশ। প্রায় ২২ শতাংশ ভোট পেয়ে তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স।

কতদিন চলবে ভোটিং
এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি-র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ৭ নভেম্বর পর্যন্ত চলবে এই ভোটিং। যেখানে লড়াই মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের পাশাপাশি বাংলা বনাম কেরলেরও বটে।












Click it and Unblock the Notifications