দলবদলের বাজারে ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিল মোহনবাগান

দল বদলের বাজারে ফের ইস্টবঙ্গলকে টেক্কা দিল মোহনবাগান। লাল-হলুদের মুখের গ্রাস প্রায় কেড়ে নিল সবুজ-মেরুন।

দল বদলের বাজারে ফের ইস্টবঙ্গলকে টেক্কা দিল মোহনবাগান। লাল-হলুদের মুখের গ্রাস প্রায় কেড়ে নিল সবুজ-মেরুন।

দলবদলের বাজারে ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিল মোহনবাগান

মিনার্ভার যে সকল ফুটবলারেকে সই করানোর কথা জানিয়ে ছিল ইস্টবেঙ্গল, তার মধ্যে অন্যতম ছিল দীর্ঘ চেহারার ডিফেন্ডার সুখদেব সিং। এর পরই সুখদেবকে নিয়ে লড়াই শুরু হয় মিনার্ভা কর্ণধর রঞ্জিত বাজাজ এবং ইস্টবেঙ্গলের মধ্যে। বজাজ স্পষ্ট জানিয়ে দেন কোনও ভাবেই সুখদেবকে সই করাতে পারে না ইস্টবেঙ্গল। কিন্তু দুই পক্ষের বিবাদের মাঝেই সোমবার সুখদেবকে নিজেদের জালে তুলে নিলেন সবুজ-মেরুনের রিক্রটাররা। ২০১৮-১৯ ফুটবল মরসুমের জন্য এই পঞ্জাব তনয়কে সই করিয়ে নিল মোহনবাগান।

আসন্ন মরসুমের জন্য মোহনবাগানের তরফ থেকে যে ২৪ জন ফুটবলারের নাম জানান হয়েছিল আগামী মরসুমের জন্য সেই দলে নাম ছিল না সুখদেব সিং-এর।

এদিন মোহনবাগানের পক্ষ থেকে জানান হয়, যে সময় নাম প্রকাশ করা হয়েছিল বাকি ২৪ জন ফুটবলারের, সেই সময় তাঁদের নজরে ছিলেন সুখদেবও। তাঁর সঙ্গে যোগযোগও চলছিল। তবে হঠাৎই কিছু দিন আগে ইস্টবেঙ্গলের তরফে দাবি করা হয়। তবে অবশেষে মোহনাবাগান অধির্তারা এই পঞ্জাব তনয়কে সই করাতে সমর্থ হয়েছেন। আসন্ন মরসুমে সুখদেবকে দলে নেওয়ার জন্য কর্তাদের জানান কোচ শঙ্করলাল চক্রবর্তী। সেই মতোই দলে নেওয়া হয় সুখদেবকে।

সুখদেবকে সই করিয়ে আসন্ন মরসুমের জন্য় ২৫ জনের দল সম্পূর্ণ করল মোহনবাগান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+