পুজোর আগেই উৎসব শুরু মোহনবাগানে! অবশেষে হাতে উঠল আই লিগ ট্রফি, তিলোত্তমার রঙ আজ সবুজ-মেরুন
পুজোর আগেই উৎসব শুরু মোহনবাগানে! অবশেষে হাতে উঠল আই লিগ ট্রফি, তিলোত্তমার রঙ আজ সবুজ-মেরুন
অবশেষে প্রতীক্ষার অবসান, রবিবার আনুষ্ঠানিকভাবে মোহনবাগানের হাতে আই লিগ ট্রফি তুলে দিল ফেডারেশন। গত মরসুমে আই লিগ ট্রফি জিতলেও করোনা আবহে ফেডারেশনের পক্ষ থেকে ক্লাবের হাতে ট্রফি তুলে দেওয়া সম্ভব হয়নি। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ, এদিন বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে বাগান খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে আই লিগের জয়ের ট্রফি তুলে দেওয়া হল।

অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন
চ্যাম্পিয়ন মোহনবাগানের হাতে ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় , মোহনবাগানের শীর্ষকর্তারা, আই লিগের সিইও সুনন্দ ধর এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন।

শহরের রঙ সবুজ-মেরুন
করোনাভাইরাস মহামারীর জন্য ট্রফি হাতে পেতে এবার অনেকটাই দেরি হয়েছে। যদিও মোহনবাগান সমর্থকদের মধ্যে তাতে আবেগের এতটুকু ভাঁটা পড়েনি। রবিবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে বাগান সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল গড়িয়ে দুপুর হতেই তিলোত্তমার রঙ সবুজ-মেরুন। বাগান সমর্থকদের আই লিগ জয়ের সেলিব্রেশনে আবেগের বিস্ফোরণের সাক্ষী থাকল কলকাতা।

৭ মাসের অপেক্ষা শেষে ট্রফি হাতে পেল মোহনবাগান
প্রসঙ্গত এদিন ৭ মাসের অপেক্ষা শেষে ট্রফি হাতে পেল মোহনবাগান। গত ১০ মার্চই মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে। এরপরই ক্লাবের কর্তারা ৪ এপ্রিল ক্লাবের শেষ হোম ম্যাচে যুবভারতী থেকে ট্রফি নিয়ে চ্যাম্পিয়নশিপ সেলিব্রেশনের পরিকল্পনা করেছিলেন। যদি দেশ জুড়ে করোনা অতিমারীর পরিস্থিতিতে সেই পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে যায়। তারপর করোনা সংকটে ট্রফি হাতে পেতে ক্লাবকে দীর্ঘ ৭ মাস অপেক্ষা করতে হয়েছে। যদিও ফ্যানেরা ধৈর্য ধরেছেন। অবশেষে আজ ভারত সেরা ট্রফি ক্লাবের হাতে উঠল। যারপর শহরের জুড়ে আবির উড়িয়ে, পতাকা দুলিয়ে, গানের ছন্দে কোমড় দুলিয়ে বাগান সমর্থদের বাঁধভাঙা উচ্ছ্বাসে আজ পুজোর আগেই উৎসব শুরু মোহনবাগানে।

ভিডিও কলে আই লিগ জয়ী কোচের সঙ্গে কথা
এদিন ভিডিও কলের মাধ্যামে গোয়া থেকেবাগানের আই লিগ চ্যাম্পিয়ন কোচ কিবু ভিকুনার সঙ্গে ট্রফি জয়ের সেলিব্রেশনের মাহেন্দ্রক্ষণ ভাগ করে নেওয়া হল। বেইতিয়া, আশুতোষ মেহতা সহ আই লিগ জয়ী দলের একাধিক খেলোয়াড়দের সঙ্গে এদিন ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করা হয়।
ছবি সৌজন্যে মোহনবাগানের অফিশিয়াল টুইটার












Click it and Unblock the Notifications