দাদা-ভাইয়ের যুদ্ধে কেউ হারল না, শুধু সুবিধা পেল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল
মোহনবাগান এই মুহূর্তে লিগ শীর্ষে থাকলেও ইস্টবেঙ্গল একট ম্যাচ কম খেলে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে। সেই ম্যাচ জিতলেই দু-পয়েন্টে এগিয়ে যাবে লাল-হলুদ শিবির।
'দুর্বল' রেনবোর বিরুদ্ধে জিততে পারল না মোহনবাগান। পিছিয়ে থেকে শেষপর্যন্ত ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তষ্ট থাকতে হল শঙ্করলাল ব্রিগেডকে। এই ড্রয়ের ফলে কলকাতা লিগের যুদ্ধে সুবিধা পেয়ে গেল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। মোহনবাগান এই মুহূর্তে লিগ শীর্ষে থাকলেও ইস্টবেঙ্গল একট ম্যাচ কম খেলে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে। সেই ম্যাচ জিতলেই দু-পয়েন্টে এগিয়ে যাবে লাল-হলুদ শিবির।

এদিন রেনবোর বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচ ছিল আদলে দাদা-ভাইয়ের লড়াই। একদিকে মোহনবাগানের বিদেশি তারকা কামো, অন্যদিকে কামোর ভাই বাজো। সেই লড়াইয়ে কেউই হারল না এদিন। কিন্তু মোহনবাগানের অসুবিধা হয়ে গেল এই জয়-পরাজয়হীন ম্যাচে। এদিন জিতলে সুবিধানজনক অবস্থায় থাকত মোহনবাগানই। কারণ গোল পার্থক্যে এগিয়ে ছিলেন ক্রোমা-কামোরা।
এদিন ম্যাচের ৩০ মিনিটে রেনবোর সুরয মাহাতো গোল করে এগিয়ে দেন দলকে। ৬০ মিনিটের মাথায় গোল শোধ করে মোহনবাগানের মানরক্ষা করে ক্রোমা। এদিন ক্রোমা ওই গোল না করলে চরম লজ্জায় পড়তে হত মোহনবাগানকে। সবুজ-মেরুন ব্রিগেডের এই ড্রয়ের ফলে ইস্টবেঙ্গল তাঁবুতে এদিন খুশির হাওয়া। এখন লিগের বাকি ম্যাচ গুলি জিতে ডার্বিতে ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল। মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে গেলে ডার্বি জিততেই হবে।












Click it and Unblock the Notifications