প্রস্তুতি ম্যাচের মঞ্চ থেকে হুঙ্কার ছাড়লেন বাগানের নতুন বিদেশি কামো
একের পর এক প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচ খেলছে মোহনবাগান, আর ম্যাচ সিচুয়েশানেই নিজের দল গুছিয়ে নিচ্ছেন কোচ শঙ্করলাল চক্রবর্তী
মরশুমের তৃতীয় প্রস্তুতি ম্যাচ কাসটমসকে ৬-০ গোলে হারাল মোহনবাগান। ক্রোমা ও নরহরি শ্রেষ্ঠ ২টি করে গোল করেন। ১টি করে গোল করেন পিন্টু মাহাত ও কামো। ম্যাচটি ৬০ মিনিট ও ৩০ মিনিটের দুটি ভাগে খেলা হয়। প্রথমেই গোল করে দলকে এগিয়ে দেন ক্রোমা। দ্বিতীয় গোলটি করেন পিন্টু মাহাতো। এরপর সবুজমেরুণ জার্সিতে প্রথম গোল করেন কামো। প্রথমার্ধের একদম শেষে নিজের দু নম্বরটি সেরে নেন ক্রোমা।
দ্বিতীয়ার্ধে নরহরি ২টি গোল করে দলের পক্ষে স্কোরলাইন ৬-০ করে দেন।
দলের এদিনের পারফরমেন্সে খুশি মোহান কোচ শঙ্করলাল চক্রবর্তী। তিনি জানিয়েছেন, টিমের কম্বিনেশন যেভাবে তৈরি হচ্ছে, তাতে তিনি খুশি। তবে আরও উন্নতি করার জায়গা রয়েছে মত মোহন কোচের। তিনি জানিয়েছেন, শুধু এই ম্যাচগুলিতে পারফর্ম করলেই চলবে না। আসল সময়েও এই খেলাটাই খেলতে হবে।
তবে প্রাথমিক ভাবে তিনটি অনুশীলন ম্যাচ খেলার কথা থাকলেও কলকাতা লিগ শুরুর আগে আরও কয়েকটি অনুশীলন ম্যাচ খেলবে সবুজমেরুন। টিম ম্যানেজমেন্ট মনে করছে আগেরবার কম অনুশীলন ম্যাচ খেলার প্রভাব পড়েছিল কলকাতা লিগে।
অন্যদিকে এদিনই প্রথম অনুশীলন ম্যাচে গোল করলেন স্ট্রাইকার কামো। গোল করে খুশি কামো বলেন, কোচ খালিদ জামিলের অধীনে তিনি খেলেছেন। ফলে তাঁর খেলার ধরন খালিদের চেনা। কিন্তু তা সত্ত্বেও খালিদ তাঁকে আটকাতে পারবেন না। 'ডার্বিতে গোল করব', বলছেন আত্মবিশ্বাসী কামো।শুধু নিজে গোলই করেননি এদিন ক্রোমাকে গোল করতে সাহায্যও করেছেন ক্রোমা। তাঁর সোজা কথা ফুটবল টিম গেম এতে স্বার্থপর হলে চলে না।












Click it and Unblock the Notifications