মোহনবাগান সমর্থকদের ভালোবাসায় আপ্লুত আই লিগ জয়ী স্প্যানিশ কোচ

মোহনবাগান সমর্থকদের ভালোবাসায় আপ্লুত আই লিগ জয়ী স্প্যানিশ কোচ

খাতায়-কলমে এখন তিনি কেরালা ব্লাস্টার্সের কোচ। তবু আই লিগ জয়ী স্প্যানিশ মেন্টর কিবু ভিকুনাকে ভুলবেন না মোহনবাগান সমর্থকরা। সেই বার্তা দিতেই কিবুকে এক অসাধারণ উপহার দিলেন সবুজ-মেরুণ সমর্থকরা। তা দেখে আপ্লুত বিদায়ী স্প্যানিশ কোচ।

আই লিগ জয়ী মোহনবাগান

আই লিগ জয়ী মোহনবাগান

আগামী মরশুমে এটিকে-র সঙ্গে সংযুক্ত হয়ে আইএসএল খেলবে মোহনবাগান। তার আগের শেষ আই লিগ সবুজ-মেরুণ শিবিরে তুলে দিতে সক্ষম হয়েছেন স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। করোনা ভাইরাসের জেরে আই লিগের ২৮ ম্যাচ বাতিল হলেও মোহনবাগানকেই চ্যাম্পিয়ন ঘোষণা করেছে এআইএফএফ।

ট্রফি পৌঁছবে দেরিতে

ট্রফি পৌঁছবে দেরিতে

মোহনবাগানই আই লিগ চ্যাম্পিয়ন, সে ব্যাপারে সরকারি শিলমোহর পড়লেও, এখনই ট্রফি হাতে পাবে না সবুজ-মেরুণ। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে এখনই মোহনবাগানের হাতে আই লিগের ট্রফি ও পুরস্কার মূল্যের অর্থ তুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে এআইএফএফ। তা কবে সম্ভব হবে পরে জানাবে ফেডারেশন।

মোহনবাগান ছাড়লেন কিবু

মোহনবাগান ছাড়লেন কিবু

আগামী মরশুমে এটিকে-র সঙ্গে সংযুক্ত হয়ে আইএসএল খেলবে মোহনবাগান। দলের কোচিং করাবেন দুই বারের আইএসএল জয়ী কোচ আন্টোনিও লোপেজ হাবাস। অন্যদিকে সবুজ-মেরুণের হাতে আই লিগ খেতাব তুলে দেওয়া কিবু ভিকুনা আইএসএল খেলা দল কেরালা ব্লাস্টার্সকে কোচিং করাবেন। উদ্ভুত পরিস্থিতিতে মোহনবাগান কোচের পদ স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন কিবু।

ভক্তদের সম্মান

ভক্তদের সম্মান

বিদায়বেলায় কোচ কিবু ভিকুনাকে দারুণ মর্যাদা দিয়েছেন মোহনবাগানের সমর্থকরা। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া আতঙ্কের মধ্যেও ৫০ বাই ৬০ ফুটের সুবিশাল টিফোর পুরোটা জুড়ে কেবল স্প্যানিশ কোচের ছবি আঁকা হয়েছে। রাজার মতো সিংহাসনে বসে থাকা কিবুর হাতে আই লিগ ট্রফি। মেরিনার্স বেস ক্যাম্পের তৈরি এই সুবিশাল টিফোটি টাঙানো হয় শ্যামনগর আতপুরের বিল্ডিং-এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+