বাগানের জন্য নতুন গান বাঁধলেন ফ্যানরা, কলকাতা ময়দানে হিট হওয়ার লক্ষ্যে শিল্পীর প্রয়াস
বাগানের জন্য় নতুন গান বাঁধলেন ফ্যানরা, ফুটবল দুনিয়ায় গানের বাতাস
বিভিন্ন দেশের ফুটবল বিভিন্ন রকম হলেও ফুটবল সংস্কৃতিতে বেশ মিল পাওয়া যায়। তা সে ফ্যানদের উন্মাদনাই হোক বা ক্লাবের জন্য গান বাঁধা। ভারতের দুই জনপ্রিয়তম ক্লাব মোহনবাগান- ইস্টবেঙ্গলও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি মোহন ক্লাবের একটি ফ্যান গ্রুপ নতুন এক গান তৈরি করে নিল।

বিশ্বকাপের মঞ্চে শাকিরার ওয়াকা ওয়াকা তো আজও সকলের মনের মণিকোঠায় জায়গা করে রেখেছে। আসলে ফুটবলের সঙ্গে গানের যোগ একটা দারুণ জোরালো।
এগারো ছবির আমাদের সূর্য মেরুণ যেমন মাঠ মাতিয়েছে। যেমন বাগান সমর্থকদের নস্টালজিক করে তোলে। ঠিক তেমনিই ইস্টবেঙ্গলের থিম সঙ মাছের রাজা ইলিশ আর খেলাতে ফুটবল গান তীব্র উন্মাদনা ভরে দেয় লালহলুদ ফ্যানদের মন।
ব্যান্ডটির নাম 'আননোন পাথ'যার বাংলায় অর্থ অচেনা পথ। সবুজমেরুণ ক্লাবের জন্য বাঁধা এই গানের সব জায়গাতেই শুধু মোহনবাগান। গানের ভিডিওতে দেখা যাচ্ছে মোহনবাগান ক্লাবের মূল দরজা থেকে লন হয়ে গ্যালারি অবধি সব কিছুই। 'রক্তে আমার মোহনবাগান' ফ্যানস ক্লাবের উদ্যোগে মোহনবাগান সমর্থকদের মনে জায়গা করে নিতে গান গাইছেন ঋজুল ঘোষ। আর ক্যামেরা-সম্পাদনায় তাঁকে দৃশ্যরূপ দিলেন সায়ন দে। যন্ত্রানুসঙ্গে থাকলেন সায়ন দাস ও সায়ন কর্মকার। মোহনবাগানকে নিয়ে তৈরি এই গান বাগান সমর্থকদের মধ্যে জনপ্রিয় হবে এমনটাই আশা সঙ্গীত পরিবেশনকারীদের।












Click it and Unblock the Notifications