বাগানে লজ্জা, মুখ লুকোনোর জায়গা রাখল না সঞ্জয় সেনের ছেলেরা

তথৈবচ মোহনবাগান। ঘরের মাঠে লিগ টেবলের তলানিতে থাকা চেন্নাইয়ের কাছে হারল সঞ্জয় সেনের ছেলেরা 

মোহনবাগানের লজ্জার হার। এবার ঘরের মাঠে হারতে হল লিগ টেবলের একদম তলার দিকে থাকা চেন্নাই সিটি এফসি-র বিরুদ্ধে। তাও আবার ১০ জনে হয়ে যাওয়া চেন্নাইয়ের বিরুদ্ধে।

 বাগানে লজ্জা, মুখ লুকোনোর জায়গা রাখল না সঞ্জয় সেনের ছেলেরা

সনি নর্ডি না থাকায় কার্যত ভোঁতা মরচে ধরা তলোয়ারের মতো অবস্থা হয়েছে দলের। কোনও গেম প্ল্যানেই রক্ষা পাচ্ছে না সবুজমেরুণ শিবির। গোল করার একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে পেনাল্টি। এদিনও দলের একমাত্র গোল পেনাল্টি থেকে করেন ক্রোমা। খেলার ৬ মিনিটেই জোয়াকিমের গোলে এগিয়ে যায় অ্যাওয়ে ম্যাচ খেলতে আসা চেন্নাই। গোল করেন জোয়াকিম। ৩৫ মিনিটে লাল কার্ড দেখেন চেন্নাইয়ের মোহনরাজ। হাত দিয়ে বল আটকানোয় তাঁকে লাল কার্ড দেখান রেফারি। ৩৬ মিনিটে পেনাল্টি পায় মোহনবাগান। কোনও ভুল করেননি ক্রোমা। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। তবে দুঃখের আরও বাকি ছিল। তা টের পাওয়া যায় দ্বিতীয়ার্ধে। একের পর এক আক্রমণে মোহন রক্ষণকে চিরে ফেলে চেন্নাই। ফলও মেলে হাতেনাতে ৭১ মিনিটে গোল করেন সুমেকেও। এরপর আর কেউ বাগান শিবিরকে গোল করে অন্তত এক পয়েন্টের জোগাড় করে দিতে পারেননি তাবড় মোহন সৈনিকরা।

অ্যারোজের বিরুদ্ধে ম্যাচের পরই গো ব্যাক সঞ্জয় ধ্বনি উঠেছিল। কিন্তু এবার যা হতশ্রী হাল বাগানের তাতে কতদিন আর বাগান নৌকার নাবিক থাকবেন সেটাই প্রশ্ন। এদিকে ম্যাচের শেষেও লিগ শীর্ষে থাকা চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের সঙ্গে পয়েন্টের পার্থক্য হল ৭ পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+