আই লিগ শুরুর মুখে ধাক্কা মোহনবাগানে, রবীন্দ্র সরোবরে নিষেধাজ্ঞা পরিবেশ আদালতের

আই লিগ শুরুর মুখেই বড় ধাক্কা মোহনবাগানে। ঘরের মাঠ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ম্যাচের আয়োজন করতে পারবে না ক্লাব। 

কলকাতা, ৬ জানুয়ারি : আই লিগ শুরুর মুখেই বড় ধাক্কা মোহনবাগানে। ঘরের মাঠ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ম্যাচের আয়োজন করতে পারবে না ক্লাব। শুক্রবার গ্রিন ট্রাইব্যুনালের পূর্বাঞ্চল শাখা এই মর্মে নিষেধাজ্ঞা জারি করেছে। নির্দেশ জারি করা হয়েছে, পরিবেশ আদালতের অনুমতি ছাড়া কোনও ম্যাচের আয়োজন করা যাবে না রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে।

এমতাবস্থায় বিপাকে পড়েছে মোহনবাগান। কেননা হাতে আর মাত্র দু'দিন। ম্যাচ আয়োজন করতে না পারলে শুরুতেই ছ'পয়েন্ট কাটা যাবে গঙ্গাপারের ক্লাবের। এবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকেই ঘরের মাঠ করে আই লিগ লড়াইয়ে নামতে মনস্থ করেছিল মোহনবাগান। রবিবার তাদের প্রথম ম্যাচ চার্চিলের বিরুদ্ধে। তার আগেই ঘোর বিপাকে ক্লাব। এই রবীন্দ্রভারতী স্টেডিয়ামে আটটি ম্যাচ আয়োজনের কথা ছিল। এখন প্রথম ম্যাচটাই আয়োজন করা যায় কি না, তা নিয়ে গভীর সঙ্কট।

আই লিগ শুরুর মুখে ধাক্কা মোহনবাগানে, রবীন্দ্র সরোবরে নিষেধাজ্ঞা পরিবেশ আদালতের

উল্লেখ্য, আইএসএলে অ্যাটলেটিকো দি কলকাতারও ঘরের মাঠ ছিল এই স্টেডিয়াম। সেই থেকেই পরিবেশ দূষণ সংক্রান্ত সমস্যা লেগে ছিল রবীন্দ্র সরোবরে। এবার পরিবেশ দূষণের কারণে দেখিয়ে একেবারে ম্যাচ আয়োজনেই নিষেধাজ্ঞা জারি করা হল। পাঁকে পড়ে মোহনবাগান জরুরি বৈঠক ডেকেছে এদিনই।

পরবর্তী পদক্ষেপ নিতেই এই বৈঠকে বসেছেন ক্লাবের পদাধিকারীরা। যুদ্ধকালীন তৎপরতায় বারাসত স্টেডিয়ামে ম্যাচ করা যায় কি না, তা নিয়েও আলোচনা করা হচ্ছে। তবে চার্চিল ব্রাদার্স বারাসত স্টেডিয়ামে ম্যাচ খেলতে রাজি হবেন কি না, তা একটা বড় প্রশ্ন।

তার উপর কাল শনিবার পরিবেশ আদালতের কাজকর্ম বন্ধ। এই পরিস্থিতিতে আজই পরিবেশ আদালতে আবেদন করতে হবে। পরিবেশে আদালতের অনুমতি মিললেই ম্যাচ মোহনবাগান-চার্চিল ম্যাচ আয়োজন সম্ভব রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+