লকডাউনে জীবন ঝুঁকি নিয়ে মোহনবাগান-ইস্টবেঙ্গলের পাহাড়ি ফুটবলারদের ঘরে ফেরা

লকডাউনে জীবন ঝুঁকি নিয়ে মোহনবাগান-ইস্টবেঙ্গলের পাহাড়ি ফুটবলারদের ঘরে ফেরা

করোনার প্রকোপে দেশজুড়ে লকডাউন। ফলে যোগাযোগ স্তব্ধ হয়েছে।গণপরিবহন বন্ধ থাকার কারণে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া অসম্ভব হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে স্প্যানিশ দূতাবাসের সাহায্য গত রবিবার কলকাতা থেকে মোহনবাগান-ইস্টেবেঙ্গলে খেলা স্প্যানিশ ফুটবলার-কোচেরা স্পেনের উদ্দেশে রওনা দিয়ে বুধবার ঘরে ফিরে গিয়েছেন। তবে ভিনরাজ্য থেকে ময়দানে খেলা ফুটবলারদের কিন্তু ভাগ্য সুপ্রসন্ন নয়। সংকটজনক পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি নিয়েই পাঁচ ফুটবলার ঘরের পথে।

ঝুঁকি নিয়ে আইজল যাত্রা

ঝুঁকি নিয়ে আইজল যাত্রা

ময়দানে মোহনবাগান ও ইস্টবেঙ্গলে খেলা দুই প্রধানের পাঁচ পাহাড়ি ফুটবলার এই লকডাউনে ঝুঁকি নিয়েই আইজলে গিয়েছেন।

সোমবার বাড়ি পৌঁছবেন কিমকিমা

সোমবার বাড়ি পৌঁছবেন কিমকিমা

মোহনবাগানের চুলোভা, কিমকিমা, ইস্টবেঙ্গলের ডিকা ও ব্র্যান্ডন আজ আইজলে পৌঁছবেন বলে জানা গিয়েছে। আইজল পৌঁছে কিমকিমাকে আরও ১৫ কিমি পথ কোনও রকমে অতিক্রম করতে হবে। সেক্ষেত্রে তিনি সোমবার বাড়ি পৌঁছবেন।

কবে বেরিয়েছেন এই পাঁচ ফুটবলার

কবে বেরিয়েছেন এই পাঁচ ফুটবলার

শুক্রবার সকালে পর্যাপ্ত রসদ নিয়ে দুই প্রধানের পাঁচ ফুটবলার গাড়িতে দীর্ঘ যাত্রা শুরু করেন।

স্ত্রী অন্ত:সত্ত্বা, তাই বাড়ি ফিরতে মুখিয়ে ফুটবলার

স্ত্রী অন্ত:সত্ত্বা, তাই বাড়ি ফিরতে মুখিয়ে ফুটবলার

মোহনবাগানের কিমকিমার স্ত্রী অন্ত:সত্ত্বা। যেকারণে বাড়ি ফিরতে মুখিয়ে রয়েছেন তিনি। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে এই লকডাউনে পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়েই বাড়িতে পৌঁছনোর অপেক্ষায় প্রহর গুনছেন ফুটবলাররা।

বুধবার স্পেন পৌঁছন ময়দানের দুই প্রধানের স্প্যানিশ ব্রিগেড

বুধবার স্পেন পৌঁছন ময়দানের দুই প্রধানের স্প্যানিশ ব্রিগেড

অন্যদিকে দুই প্রধানের স্প্যানিশ ফুটবলাররা বুধবার স্পেনে পৌঁছন। মঙ্গলবার সকাল ৩টের বিমান প্রায় ৯ ঘন্টার যাত্রা করে ভারতীয় সময় ১২ টার পর দল আমস্টারডাম বিমানবন্দরে পৌঁছয়। সেখানে মঙ্গলবার কোচ-ফুটবলার-সার্পোট স্টাফরা স্থানীয় হোটেলে বিশ্রাম নেন। এরপর বুধবার দুপুর ৩টেতে স্পেনের রাজধানীতে পৌঁছে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। প্রত্যেকেই বাড়ি ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+