ফোকাস আই লিগে, চূড়ান্ত প্রস্তুতি সেরে নিচ্ছে কলকাতার দুই প্রধান
আই লিগের প্রস্ততিতে ব্যস্ত মোহনবাগান ও ইস্টবেঙ্গল
আই লিগের প্রথম ম্যাচ খেলতে বৃহস্পতিবারই শহর ছাড়ছে দল। তার আগে বুধবারও জোরকদমে অনুশীলন সারল সবুজমেরুণ।

চোটের জন্য দলের সঙ্গে দিয়েগো ফেরেইরা, কিনোয়াকি ইউটা যেতে পারছেন না। তবে সনি নর্ডি সহ যে আঠারো জনকে নিয়ে কোচ সঞ্জয় সেন পাড়ি দিচ্ছেন তাদের ওপর আস্থা রয়েছে কোচের। ২৫ তারিখ প্রথম ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ মিনার্ভা পাঞ্জাব। অ্যাওয়ে ম্যাচ হলেও প্রথম ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই স্ট্র্যাটেজি সাজাবেন সঞ্জয়।
এদিকে ম্যাচ কোথায় কীভাবে হবে তা নিয়ে সন্দেহের দোলাচল থাকলেও জোরকদমে অনুশীলন সারছে ইস্টবেঙ্গল। দু'দলে ভাগ করে ম্যাচ খেলানোর পাশাপাশি চলে সেটপিস অনুশীলনও । অনুশীলনের পরে জিমে বাড়তি গা ঘামালেন গুরবিন্দর , অর্ণব ও রফিক ।

সালাম রঞ্জন সিং জানিয়েছেন প্রতি ক্ষেত্রই মরশুমের প্রথম ম্যাচে জেতাটা গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ জিতলে টুর্নামেন্টের শুরুটা মসৃণ হয়। ইস্টবেঙ্গলে একই পজিশনে অনেক প্লেয়ার। তবে সেটা অসুবিধা নয়, এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন হলেও এটা দলের শক্তি বাড়াতে সাহায্য করবে । জাতীয় দলে আনাস ও সন্দেশদের থেকে অনেককিছু শিখছি ।কলকাতাতে খেলা চাপ হলেও মাঠে নামার জন্য মুখিয়ে আছি । ' তবে জাতীয় দল থেকে ফেরা এই ফুটবলার জানিয়েছেন এখনই ডার্বি নিয়ে ভাবছি না । প্রথম ম্যাচেই তার ফোকাস ।
এদিকে এরই মধ্যে আই লিগের অফিসিয়াল প্রোমোও বাজারে এসে গেল। যা আরও তাতিয়ে তুলবে সমর্থকদের।












Click it and Unblock the Notifications