খালিদকে আটকে দিলেন মোহন কর্মকর্তারা, বাগান বনাম চার্চিল ম্যাচে ব্রাত্য ইস্ট কোচ

কলকাতা ময়দানে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান লড়াই চলছিল

ডার্বি ম্যাচের দিন মোহন ড্রেসিংরুমের সামনে থেকে ইস্টবেঙ্গল কোচকে সরিয়ে দিয়েছিলেন মোহনবাগান কর্মকর্তারা। এই রবিবারও কার্যত তাই হল। যা আবার বৃষ্টিভেজা ময়দানে নতুন করে বিতর্কের আগুন জ্বালিয়ে দিল।

খালিদকে আটকে দিলেন মোহন কর্মকর্তারা

আসলে ময়দানে জোর খবর রটে গেছে বিপক্ষকে আটকাতে অনেক সময় তুকতাকের রাস্তাও অবলম্বন করেন মুম্বইকার। এদিকে শুধু ডার্বির দিনই আটকে থাকল না খালিদ বনাম মোহন কর্মকর্তা লড়াই। বরং সেটা চলে এল চার্চিল ম্যাচের দিনেও। বহু ম্যাচেই অন্যদলের কোচ এসে বিপক্ষের ম্যাচ রিডিং নিয়ে থাকেন। খালিদও তাই হাজির হয়েছিলেন মোহনবাগান বনাম চার্চিল ম্যাচ দেখতে। এরপরই শুরু কেলেঙ্কারি। ইস্টবেঙ্গল কোচ কোনও ম্যাচ টিকিট ছাড়াই পৌঁছে গিয়েছিলেন মাঠে। আর সেই থেকেই শুর গোলযোগ। টিকিট না থাকায় তাঁকে মাঠে ঢুকতে দেয়নি। এদিকে মোহন কর্মকর্তাদের কাছে খালিদের আসার খবর না থাকায় তাঁরাও কোনও কাজে আসতে পারেননি। তবে ময়দানের খবর মাঠে খালিদ পৌঁছনোর খবর সকলেই পেলেও মোহন কর্তাদের কান অবধি কী করে সে খবর পৌঁছলো না সেটাই বড় প্রশ্ন। তাহলে কী তাঁকে ঢোকাতে চাননি তাঁরা। যাই হোক ফের একবার মোহন - ইস্ট তরজার শুরু হল বলে।

এদিক এদিন চার্চিলকে ৫-০ গোলে হারাল মোহনবাগান। মাঠে আগুনে পারফরম্যান্স দিলেও দলের জন্য খারাপ খবর। ইউটা ফের চোট পাওয়ায় তার অস্ত্রোপচার হচ্ছে। এদিকে রবিবাসরীয় বারাসতে চোট পেয়েছেন বাগানের জনাকয়েক ফুটবলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+