বড় ম্যাচের নায়ক ব্রাত্য বাগানে, লাল হলুদের বড় চমক

বড় ম্যাচে গোল করেছিলেন, রক্ষণে নির্ভরতাও দিয়েছিলেন। তবু নতুন মরসুমে মোহনবাগানে বাতিলের তালিকায় পড়লেন স্লাভকো ডামজামোভিচ। যুগোস্লাভিয়ার এই ডিফেন্ডারকে ছেড়ে সবুজ মেরুন। স্লাভকোকে আগামী মরসুমে খেলতে দেখা যেতে পারে ব্যাঙ্গালোর এফসিতেই। কথা বার্তা প্রায় চূড়ান্ত হয়েই গিয়েছে।

কলকাতা ডার্বিতে গোল করার পর আর ফিরে তাকাতে হয়নি ময়দানে তখনও 'অপরিচিত' স্লাভকোকে। সঙ্গেসঙ্গেই ফ্যান-ফেভারিট হয়ে যান তিনি। গোয়াতে আইএসএলের মেগা ফাইনালে স্লাভকো নির্বিষ করে দিয়েছিলেন বেঙ্গালুরুর দুই তারকা ফরোয়ার্ড সুনীল ছেত্রী এবং রয় কৃষ্ণকে। কিন্তু এত কিছুর পর নতুন মরসুমে ফেরান্দোর স্কোয়াডে জায়গা হল না স্লাভকোর।

১

যুগোস্লাভিয়ার এই ডিফেন্ডার মরসুমের মাঝপথে সবুজ মেরুন ব্রিগেডে যোগ দিয়েছেন। রক্ষণে নির্ভরতা দেওয়ার পাশাপাশি ডার্বি ম্যাচে গোল করেছেন। এএফসি কাপে ম্যাচ শেষ হওয়ার পরই নিজের সোশ্যাল সাইটে মন্তব্য করে দল ছাড়ার জল্পনাকে আরও উস্কি দিয়েছেন বাগান ডিফেন্ডার। বাগানের এই ডিফেন্ডারকে দলে নিতে আগ্রহী ছিল ইস্টবেঙ্গল। কিন্ত লাল হলুদকে টেক্কা দিয়ে স্লাভকোতে দলে নিতে চলেছে সুনীল ছেত্রীদের দলই।

২

এদিকে, ইতিমধ্যেই দলবদলের বাজারে সেরা চমক দিল ইমামি ইস্টবেঙ্গল। সূত্রের খবর, হেড অফ পারফরম্যান্স ও অ্যানালেসিস্ট হিসেবে লাল-হলুদে যোগ দিতে চলেছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তী প্রাক্তন জাতীয় ফুটবল আইএম বিজয়নের পুত্র আরামোল বিজয়ন। গোটা সিজন নিজেদের দলের তো বটেই বিপক্ষ ফুটবলারদের চুলচেরা বিশ্লেষণ করে আরোমাল সাহায্য করবেন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতকে। বিজয়ন পুত্রকে দলে নিয়ে বড় চমক দিল লাল হলুদ।

৩

লোবেরাকে কোচ করে এনে ওডিশা এফসি ঢেলে সাজাচ্ছে নিজেদের স্কোয়াড। গতবারের দুই বিদেশি দিয়েগো মরিসিও এবং কার্লোস দেলগাদোর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে জাগারনাটরা। এছাড়াও লোবেরা স্কোয়াডে ডেকে নিয়েছেন নিজের দুই চ্যাম্পিয়ন প্রাক্তন শিষ্যকে- মুর্তাদা ফল এবং আহমেদ জাহুকে। একাধিক দেশীয় তারকার ওপরেও নজর রাখছে ওডিশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+