জিতেও হাত কামড়াতে হচ্ছে মোহনবাগানকে! শেষ ল্যাপে জমে গেল আই লিগ

ঘরের মাঠে খারাপ পারফরম্যান্সেই এবার ‘ভিলেন’ মোহনবাগানের। তা না হলে বাইরের মাঠে একটার পর একটা ম্যাচ জিতেও এভাবে চ্যাম্পিয়নের দৌড়ে পিছিয়ে পড়তে হয়।

ঘরের মাঠে খারাপ পারফরম্যান্সেই এবার 'ভিলেন' মোহনবাগানের। তা না হলে বাইরের মাঠে একটার পর একটা ম্যাচ জিতেও এভাবে চ্যাম্পিয়নের দৌড়ে পিছিয়ে পড়তে হয়। এখন চ্যাম্পিয়ন হওয়ার আসা ক্ষীণ। আপাতত সুপার ফোরে থাকাই প্রাথমিক লক্ষ্য মোহনবাগানের। সেই লক্ষ্যে প্রথম ধাপে তাঁরা সফল। কিন্তু আই লিগ প্রাপ্তি এবারও দূর অস্ত।

জিতেও হাত কামড়াতে হচ্ছে মোহনবাগানকে! শেষ ল্যাপে জমে গেল আই লিগ

এদিন বাইরের মাঠে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে ২-০ গোল জয় পায় সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু ঘরের মাঠে ১০ জনের অ্যারোজকে হারাতে না পারাই মোহনবাগানের পিছিয়ে পড়ার মূল কারণ হয়ে ওঠে। আর সমস্ত স্বপ্নের অবসান ঘটে গোকুলামের বিরুদ্ধে ঘরের মাঠে হার। গোয়ার তিলক ময়দানে এদিন ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে মূলবান তিন পয়েন্ট অবশ্য আই লিগের লড়াই ফের জমিয়ে দিল।

এবার অ্যাওয়ে ম্যাচে তিনটি জয়, তিনটি ড্র করেছে। মাত্র একটি ম্যাচে তারা হার মেনেছে। তার উপর দুটি ডার্বিতেই জয় পেয়েছে মেরিনিয়ার্সরা। তবু লিগের তাদের অবস্থান চার নম্বরে। এখন উপরে থাকা তিন দলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। তারা পয়েন্ট নষ্ট করলে তবেই খুলবে আই লিগে তাদের সম্ভাবনার দরজা। তবে একেবারে শেষ ল্যাপে এসে সেই সম্ভাবনা প্রায় নেই-ই।

Dicka slams his twelfth goal of this @ILeagueOfficial season to keep @Mohun_Bagan's title hope alive as well as win himself the Hero of the Match award.#HeroILeague #ARWvMB pic.twitter.com/C48RtF3JOM
— Hero I-League (@ILeagueOfficial) February 27, 2018

এদিন ফের একটি বিশ্বমানের গোল উপহার দেন ডিপান্ডা ডিকা। ওয়াটসনের লং বলে ভলিতে অসাধারণ গোল করেন ডিকা। আর ডিকার পর গুরজিন্দরের ক্রস থেকে গোল করে অ্যারোজের লড়াইয়ে ফেরার আশা শেষ করে দেন আক্রাম।

মোহনবাগানের এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। দুটিই অ্যাওয়ে ম্যাচ। এই দুই ম্যাচে জিতলে তাঁদেরও চ্যাম্পিয়ন হওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকবে। তবে, মিনার্ভা বাকি দুই ম্যাচে জেতে গেলে, আর কারও ভাগ্যে এবার শিকে ছিঁড়বে নাষ সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যাবে মিনার্ভা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+