হটসিটে বসেই সফল শঙ্করলাল, চার ম্যাচ পর মোহনবাগান ফিরল জয়ের সরণিতে

পরপর চারটি ম্যাচে পয়েন্ট নষ্টের পর রবিবার ফের জয়ের সরণিতে ফিরল মোহনবাগান। পচা শামুকে পা কাটার পর এবার একেবারে গতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে দিয়ে অভিযান শুরু করল শঙ্করলালের মোহনবাগান।

অ্যাসিড টেস্টে সফল শঙ্করলাল চক্রবর্তী। মোহনবাগানের হটসিটে বসেই সাফল্য পেলেন তিনি। পরপর চারটি ম্যাচে পয়েন্ট নষ্টের পর রবিবার ফের জয়ের সরণিতে ফিরল মোহনবাগান। পচা শামুকে পা কাটার পর এবার একেবারে গতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে দিয়ে অভিযান শুরু করল শঙ্করলালের মোহনবাগান। আইজল এফসিকে ২-০ গোলে হারিয়ে মূল্যবান তিন পয়েন্ট অর্জন করে ফের চ্যাম্পিয়নশিপের দৌড়ে ফিরল গঙ্গাপারের ক্লাব।

হটসিটে বসেই সফল শঙ্করলাল, চার ম্যাচ পর মোহনবাগান ফিরল জয়ের সরণিতে

বাগান অধিনায়ক সনি নর্ডি ও দলের নির্ভরযোগ্য আর এক বিদেশি ইউটার চোটের পরই এলোমেলো হয়ে যায় মোহন-কোচের স্ট্র্যাটেজি। ফলে পর পর চার ম্যাচে পয়েন্ট নষ্ট করে বসে বাগান শিবির। সুবিধাজনক অবস্থায় থেকেও পিছিয়ে পড়তে শুরু করে সবুজ-মেরুন ব্রিগেড। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

I League Update

[Full Time]

Mohun Bagan 2 (OG, 54', Dicka 74') vs Aizwal 0...

back in winning ways... joy Mohun Bagan... pic.twitter.com/1I8uFIfgPZ
— Mohun Bagan Fanatics (@MB_Fanatics1889) January 7, 2018

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে আইজল এফসির সাইঘানি আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। তারপরই খেলার রাশ হাতে নিয়ে নেয় বাগান খেলোয়াড়রা। তবে একের পর এক গোল মিসের প্রদর্শনী চলতে থাকে। শেষমেশ ৭৫ মিনিটে আইজলের কফিনে শেষ পেরেকটি পুতে দেন মোহনবাগানের ডিপান্ডা ডিকা। তবে দলের খেলায় খুশি নন কোচ শঙ্করলাল। এদিনও বাগানের খেলায় সনির অভাব চোখে পড়ল।

I League Update

[Full Time]

Mohun Bagan 2 (OG, 54', Dicka 74') vs Aizwal 0...

back in winning ways... joy Mohun Bagan... pic.twitter.com/1I8uFIfgPZ
— Mohun Bagan Fanatics (@MB_Fanatics1889) January 7, 2018

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+