আইলিগ ডার্বির রঙ সবুজ-মেরুন, ‘বিশ্বকাপ ফাইনাল’কেও হার মানাল বাংলার ফুটবল
নবসাজে সজ্জিত যুবভারতীতে প্রায় দু’বছর পর বসেছিল ডার্বির আসর। সেই ডার্বি জিতে যুবভারতীর রং হয়ে গেল সবুজ-মেরুন।
আইলিগের প্রথম ডার্বির রঙ সবুজ-মেরুন। রবিবাসরীয় ফুটবল যুদ্ধে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথম ডার্বি জিতে নিল মোহনবাগান। প্রতিটি বিভাগেই চিরপ্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিয়ে যায় প্রতিবেশী গঙ্গাপারের ক্লাব। প্রথমার্ধের ৩৯ মিনিটে কিংসলের করা গোলে কাটসুমিদের মাত দিয়ে তিন পয়েন্ট ঘরে তুলে নিলেন সনি নর্ডিরা।

নবসাজে সজ্জিত যুবভারতীতে প্রায় দু'বছর পর বসেছিল ডার্বির আসর। সেই ডার্বি জিতে যুবভারতীর রং হয়ে গেল সবুজ-মেরুন। সনির মাপা কর্নারে মাথা ছুঁইয়ে বহু কাঙ্খিত তিন পয়েন্ট এনে দিলেন কিংসলে। যেমন রক্ষণভাগে নেতৃত্ব দিয়ে কাটসুমি-আমনা-প্লাজদের আক্রমণ ভোঁতা করে দিলেন, তেমনই মোক্ষম সময়ে গোল করে দলকে জয়ও এনে দিলেন তিনি। স্বাভাবিক বিচারেই কিংসলে হিরো অফ দ্য ম্যাচ হলেন।

এদিন ডার্বির উত্তাপের আঁচ ছড়িয়ে পড়েছিল বাঙালির চিরকালীন ঘটি-বাঙালের যুদ্ধে। মাঠের সঙ্গে মাঠের বাইরের উত্তাপও ছিল চরমে। আর সেই উত্তাপে ভর করেই এদিন বিশ্বকাপের ফাইনালকেও হার মানিয়ে দেয় রবিবাসরীয় ডার্বি। দর্শক সংখ্যায় যুব বিশ্বকাপের ফাইনালকেও টপকে যায় এদিনের যুবভারতী। প্রায় ৬৫ হাজার দর্শক এদিন যুবভারতীতে খেলা দেখেন।

প্রথম থেকেই এদিন আক্রমণ, পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। দুই দলই একাধিক সুযোগ তৈরি করে। তবে প্রথমার্ধে একমাত্র মোহনবাগানই একটি সুযোগ কাজে লাগাতে সমর্থ হয়। এবার মোহনবাগানের নেতা সনি নর্ডি। তিনি খেলাতেও এদিন মোহনবাগানকে নেতৃত্ব দেন। একার কাঁধে বাড়তি দায়িত্ব নিয়ে ইস্টবেঙ্গল রক্ষণ কাঁপিয়ে দেন। তাঁর করা দিনের প্রথম কর্নারেই প্রায় গোল করে ফেলেছিল মোহনবাগান। কোনওরকমে শরীর ছুড়ে দিয়ে ইস্টবেঙ্গল গোলরক্ষক তা বাঁচিয়ে দেন। তবে পরের বিষ মেশানো কর্নারেই ইস্টবেঙ্গল দুর্গের পতন ঘটে। জীবীনের প্রথম দার্বিতেই গোল করে যান নাইজেরিয়ান কিংসলে।
এই জয়ের ফলে মোহনবাগান কোচ সঞ্জয় সেন তাঁর শেষ পাঁচটি ডার্বিতেই অপরাজিত থাকলেন। আইলিগ বা জাতীয় লিগের ২০ হোম ম্যাচের মধ্যে ৯টিতে জয় পেল মোহনবাগান। ইস্টবেঙ্গল জয় পায় পাঁচটিতে। আর বাকি ৬টি ডার্বি ড্র হয়।
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbharatseramohunbagan%2Fvideos%2F133408640709594%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>












Click it and Unblock the Notifications