Mohun Bagan Day 2023: সুব্রত ভট্টাচার্যের নামে ফুটবল মাঠ, মোহনবাগান দিবসে লাল হলুদ দেবাশিস
সুব্রত ভট্টাচার্য মানেই মোহনবাগানের ঘরের ছেলে। ময়দানের উত্তম কুমার। রংদার, বিতর্কিত, প্রাণখোলা এক মানুষ। ১৮ বছর সবুজ মেরুন জার্সিতে খেলেছেন। ফুটবলার থেকে কোচ, মোহনবাগান ক্লাবকে দুই হাত ভরে সাফল্য দিয়েছেন।এবার দুই মলাটে বাবলুর জীবন কাহিনি। ২০১৭ সালের ২৯ জুলাই মোহনবাগান রত্ন সম্মান পেয়েছিলেন। ২০২৩ সালে ঐতিহাসিক দিনেই প্রকাশ পেল সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী ষোলোয়ানা বাবলু।
শনিবার সুব্রত সুনীলের যুগলবন্দী দেখল মোহনবাগান। প্রকাশ পেল সুব্রত ভট্টাচার্য এর আত্মজীবনী ষোলোয়ানা বাবলু। বই প্রকাশ অনুষ্ঠানে সুনীল ছেত্রী ছাড়াও সুব্রতর সতীর্থ ফুটবলার , ইস্ট মোহনের শীর্ষকর্তারা এবং মন্ত্রী রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। তবে মঞ্চ থেকেই বড় চমক দিলেন দমকল মন্ত্রী তথা ক্রীড়াপ্রেমী সুজিত বসু।

রাজনীতির জগতের মানুষ হলেও ময়দানের কাছের মানুষ সুজিত। শ্রীভূমি স্পোর্টস ক্লাবের শীর্ষকর্তা। মারাদোনা থেকে কাফু কলকাতায় এলেই সুজিতের ডেরায় যাওয়া মাস্ট। মোহনবাগান দিবসে বাবলুর বই প্রকাশের অনুষ্ঠানে এসে বড় চমক দিলেন সুজিত। বিধাননগরের একটি মাঠের নামকরণ সুব্রত ভট্টাচার্যের নামে করার ঘোষণা করলেন।
সুজিত বসু বলেন, 'আমি ছোটবেলা থেকে বাবলুদার বড় ভক্ত। আমি এতদিন তাঁকে নিয়ে কোনও কর্মসূচি নিইনি। আজ এই মঞ্চ থেকে ঘোষণা করছি বিধাননগরে যে মাঠে শ্রীভূমি স্পোর্টস ক্লাব দল অনুশীলন করে সেই মাঠের নামকরণ হবে সুব্রত ভট্টাচার্যের নাম।'

ফুটবলার জীবনে কোনও দিন লাল হলুদ জার্সি পড়েনি, কিন্তু জীবনের এই বিশেষ দিনে ইস্টবেঙ্গল মোহনবাগানকে মিলিয়ে দিলেন বাবলু। মোহনবাগান দিবসের এই মঞ্চে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার উপস্থিত ছিলেন।
লাল হলুদ কর্তারা এসে সুব্রত ভট্টাচার্যকে সম্মান জানালেন। পাশাপাশি ক্লাব সচিব দেবাশিস দত্তকে লাল হলুদ উত্তরীয় পরিয়ে সম্মান জানিয়েছেন। মোহনবাগান দিবসে বাগান সচিব দেবাশিস দত্তের গলায় জ্বলজল করল লাল হলুদ উত্তরীয়।দুই প্রধানের লড়াই আজ উধাও। জিতল যে ফুটবল।এটাই যে বাংলার ফুটবল বাঙালির আবেগ।

২৯ জুলাই মানেই আপামর মোহনবাগান প্রেমীদের কাছে আবেগের দিন। ময়দানের রং থাকে শুধুই সবুজ মেরুন। কিন্তু শনিবার মহরম পড়ে যাওয়ার সরকারি নিষেধে এবার মূল অনুষ্ঠান হবে রবিবার। মোহনবাগান দিবস উপলক্ষে এদিন প্রাক্তনদের প্রদর্শনী ম্যাচও হল। যাতে অংশ নীলেন ময়দানের দিকপাল ফুটবলাররা। রবিবার হবে মূল অনুষ্ঠান। এবার মোহনবাগান রত্ন পাবেন গৌতম সরকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications