Mohun Bagan Day 2023: মোহনবাগান দিবস পার্ট টু, গৌতম সরকার পেলেন ‘রত্ন’ সম্মান
রবিবার মোহনবাগান দিবস পার্ট টু। প্রথাগত নিয়ম অনুসারে ২৯ জুলাই পাতিল হয় মোহনবাগান দিবস। চলতি বছরের কিছুটা ব্যাতিক্রমী।শনিবার বিকেলে ময়দান দেখেছিল সুনীল-সুব্রত যুগলবন্দি। রবিবাসরীয় মায়াবি সন্ধ্যায় একঝাঁক নক্ষত্র সমাবেশ গঙ্গাপাড়ের ক্লাবে।
দুই দশকের কাছাকাছি সময় ধরে ঐতিহাসিক শিল্ড জয়ের দিনে (২৯ জুলাই) পালিত হয় মোহনবাগান দিবস। কিন্তু শনিবার মহরম থাকায় রত্ন প্রদানের অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভব হয়নি। আলো ছড়িয়েছিলেন শ্বশুর জামাই জুটি। ররিবার হল মূল অনুষ্ঠান। এবার মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত হলেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। রত্ন পাওয়ার পর গৌতম বলেন, 'আমি এই মুহূর্তটা কীভাবে ব্যাখ্যা করব জানি না। আমি অত্যন্ত অভিভূত।'

মোহনবাগানের অধিনায়কত্ব করেছেন গৌতম সরকার। বাংলা দল এবং জাতীয় দলের হয়েও খেলেছেন গৌতম। তাঁর হাতেই রত্ন তুলে দিলেন ক্লাবের সচিব দেবাশিস দত্ত। এই অনুষ্ঠান উপলক্ষ্যে বাগান তাঁবুতে বসেছিল চাঁদের হাঁট। মন্ত্রী থেকে প্রাক্তন ফুটবলার কে নেই তালিকায়।উপস্থিত ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।১৯১১ সালের শিল্ড জয়ী মোহনবাগান ফুটবলারদের পরিবারের সদস্যরা।
এবার প্রাক্তন ফুটবলার শঙ্কর বন্দ্যোপাধ্যায় পেলেন জীবন কৃতি সম্মান। শিবদাস ভাদুড়ির নামাঙ্কিত সেরা ফুটবলারের পুরষ্কারের পেলেন বিশাল কাইথ। সুভাষ ভৌমিকের নামাঙ্কিত সেরা স্ট্রাইকারের পুরষ্কারের পেলেন দিমিত্রি।

সেরা যুব ফুটবলার হলেনএনসন সিং, সেরা অ্যাথলিট মোহর মুখোপাধ্যায়, সেরা ক্রিকেটারা অর্থ্যাত অরুণ লাল অ্যাওয়ার্ড পেলেন অর্ণব নন্দী। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সেরা প্রশাসক অঞ্জন মিত্র অ্যাওয়ার্ড পেলেন নবাব ভট্টাচার্য।তাঁর হাতে পুরস্কার তুলে তুলে দিলেন কল্যাণ চৌবে।
চলতি বছরে আরও দুটি পুরষ্কারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেরা হকি খেলোয়াড় যা দেওয়া হল কেশব দত্তের নামে। এই পুরষ্কার পেলেন নীতিশ নিউপানে।যা তুলে দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। উমাকান্ত পালোধির নামাঙ্কিত সেরা সমর্থকের পুরষ্কার পেলেন শান্তি চক্রবর্তী, কমলেশ উপাধ্যায়। মতি নন্দী স্মারক পুরস্কার পেলেন সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী।
সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল ভরপুর। শুরুতেই সুরের মূর্ছনায় সম্মোহিত করেন লোপামুদ্রা মিত্র। শেষবেলায় মঞ্চ মাতালেন বাবুল সুপ্রিয়।

মোহনবাগান দিবসের অনুষ্ঠানেও থাকল বিতর্কের ছোঁয়া। ভূমিপুত্র তুলে আনতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন স্থানীয় লিগে বিদেশি খেলানোর নিয়ম বন্ধ করেছে। সেই কথা নিজের বক্তব্যে তুলে ধরেন কল্যাণ চৌবে। কিন্তু এই কৃতিত্ব ফেডারেশনকে দিতে নারাজ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর কথায়, 'তিন বছর আগে রাজ্যসরকার, আইএফএ এবং তিন প্রধান উদ্যেগ নিয়েছিল স্থানীয় প্রতিভা তুলে আনার। তখন কোথায় ছিল বাকিরা।'
ক্রীড়ামন্ত্রীর খোঁচা যে বিজেপি নেতা তথা ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের দিকে তা বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications