বাগান এখন চোট শিবির, শংকরের চিন্তায় সুপার কাপ
মোহনবাগান কোচ শংকরলাল চক্রবর্তী মোহনবাগান ফুটবলারদের ফিটনেস নিয়ে চিন্তিত। তাঁর ফোকাসে সুপার কাপ।
বাগান শিবির এখন চোট মহল্লা। আই লিগের শুরুর দিকে পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব যেরকম ভুগিয়েছে, ঠিক তেমনিই মরশুমের শেষ ল্যাপে এসে চোটের চিন্তা রয়েছে।

আই লিগে যতটা সম্ভব ভালো জায়গায় থেকে শেষ করা ছাড়া আর কোনও মোটিভেশন নেই মোহনবাগানের। বরং ফোকাসে রয়েছে সুপার কাপ। ইন্ডিয়ান অ্যারোজ়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয়ের পর শংকরলাল চক্রবর্তীর পরের ম্যাচ চার্চিলের বিরুদ্ধে।
ইন্ডিয়ান অ্যারোজ়ের বিরুদ্ধে ম্যাচে পায়ের পেশিতে চোট পেয়েছেন আক্রাম মোঘরবি। রিকিরও একই অবস্থা। এই দুই ফুটবলারকে চার্চিল ম্যাচে পাওয়া যাওয়ার নিশ্চয়তা নেই। শঙ্করলাল চক্রবর্তী জানিয়েছেন, 'অ্যারোজ় ম্যাচে আক্রাম ও রিকি পেশিতে চোট পেয়েছে। ব্যাথা না কমলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তবে হাতে এখনও দু'দিন সময় রয়েছে। কেমন পরিস্থিতি থাকে, দেখে সিদ্ধান্ত নেব।'

আই লিগে মোহনবাগানের আর দুটি প্রতিপক্ষ চার্চিল ও গোকুলাম। তবে আগে চোট কাটিয়ে উঠে পুরো দলকে ফিট করানোর জন্য উঠে পড়ে লেগেছেন মোহনবাগান কোচ শংকরলাল চক্রবর্তী।












Click it and Unblock the Notifications