Mohun Bagan: মোহনবাগানে ভোটের বাদ্যি, নির্বাচনী কমিটির হাতেই ক্ষমতা হস্তান্তর শাসক গোষ্ঠীর, খুশি বিরোধীরা?
চৈত্রের শুরুতে কলকাতায় গরম এখনও মাত্রাতিরিক্ত হয়নি। তবে ময়দানের গোষ্ঠ পাল সরণি সরগরম। একদিকে ইডেনে আইপিএলের উদ্বোধন এবং কেকেআর বনাম আরসিবি ম্যাচের উত্তাপ অন্যদিকে রাস্তার ঠিক বিপরীত প্রান্তে মোহনবাগান ক্লাবে নির্বাচনের গনগণে আঁচ। বছরের শুরু থেকেই মোহনবাগান ক্লাবে নির্বাচন নিয়ে পারদ বৃদ্ধি পেতে থাকে।
মোহনবাগানে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। নির্বাচনী কমিটির হাতে দায়িত্ব তুলে দিল মোহনবাগানের কার্যকরী কমিটি। বৃহস্পতিবার ছিল ক্লাবের বর্তমান কমিটির শেষ কার্যকরী কমিটি বৈঠক। এই সভাতেই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচনী কমিটি গঠন করা হল।

এই কমিটিতে আছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সৌভিক মিত্র, আইনজীবী অভিষেক সিংহ, আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক ও অনুপ কুমার কুণ্ডু। কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা ঠিক করবে এই কমিটি। ২০২৫ থেকে ২০২৮ সালে কমিটি নির্বাচন কবে হবে, কবে মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে সব কিছুই এই কমিটি স্থির করবে।
গত জানুয়ারি মাসে মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস-সহ বেশ কিছু সদস্য নির্ধারিত সময়ে নির্বাচন করানোর দাবি তোলেন। সেদিনই ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়, দ্রুত ইসি কমিটির বৈঠক ডেকে নির্বাচনী বোর্ড গঠন করা হবে। অবশেষে বৃহস্পতিবারই নির্বাচনী কমিটিকে ক্ষমতা হস্তান্তর করল বর্তমান কমিটি। নির্বাচনী কমিটির প্রত্যেক সদস্যই ক্লাবের মেম্বার।
কার্যকরী কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে সচিব দেবাশিস দত্ত বলেন, আমরা নির্বাচনী কমিটিকেই ক্ষমতা হস্তান্তর করছি্। এখন থেকে ক্লাবের নির্বাচন পর্যন্ত এই কমিটিই দায়িত্বে থাকবেন।কবে ভোট হবে কীভাবে হবে সবই এই কমিটি স্থির করবে। দ্রুত নির্বাচনী কমিটি বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে।
নির্বাচন সংক্রান্ত আলোচনায় মতামত জানাতে ডাকা হয় প্রাক্তন সচিব সৃঞ্জয় বোসকেও। সেই মতো কার্যকরী কমিটির বৈঠকে প্রাক্তন সচিবকে আমন্ত্রণও জানানো হয়।
নির্বাচনী বোর্ডের সদস্যদের নিয়ে কোনও প্রশ্ন নেই বিরোধী শিবিরেরও। সৃঞ্জয় বসু বলেন, নির্বাচনী কমিটির নিরপেক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই প্রত্যেকেই ক্লাবের সদস্য। এরআগে কোনও দিনই মোহনবাগান ক্লাবে নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেনি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications