লকডাউন উঠলেই ফুটবলারদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আই লিগ জয়ী মোহনবাগানের

লকডাউন উঠলেই ফুটবলারদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আই লিগ জয়ী মোহনবাগানের

করোনা ভাইরাসের জেরে লাগু থাকা লকডাউন উঠলেই ফুটবলারদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে আই লিগ জয়ী মোহনবাগান। ফুটবলারদের ততদিন ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে সবুজ-মেরুণ শিবির। ফুটবলারদের সঙ্গে ঠিক কী কথা হয়েছে মোহনবাগান কর্তাদের, তা জেনে নেওয়া যাক।

আই লিগ জয়ী মোহনবাগান

আই লিগ জয়ী মোহনবাগান

আগামী মরশুমে এটিকে-র সঙ্গে সংযুক্ত হয়ে আইএসএল খেলবে মোহনবাগান। তার আগে নিজেদের শেষ আই লিগে চ্যাম্পিয়ন হয়ে দাগ রেখে গেল মেরিনার্সরা। করোনা ভাইরাসের জেরে ২৮ ম্যাচ বাকি থাকা সত্ত্বেও আই লিগ বাতিল করে দেয় এআইএফএফ। পয়েন্টের নিরিখে মোহনবাগানকে লিগ জয়ী বলে ঘোষণা করা হয়েছে।

তিন মাসের বেতন বকেয়া

তিন মাসের বেতন বকেয়া

সূত্রের খবর, মোহনবাগানে খেলা স্বদেশী ফুটবলারদের তিন মাসের বেতন বকেয়া হয়ে পড়ে রয়েছে। অন্যদিকে সবুজ-মেরুণকে আই লিগ দেওয়া বিদেশি ফুটবলাররা গত দুই মাসের বেতন পাননি বলেও খবর। একই সঙ্গে আই লিগ জয়ের জন্য মোহনবাগানের প্রস্তাবিত ইনসেনটিভও ফুটবলারদের অ্যাকাউন্টে পৌঁছয়নি বলে জানানো হয়েছে।

ফুটবলারদের আবেদন

ফুটবলারদের আবেদন

দলের বিদেশি ফুটবলারদের বকেয়া বেতন ৩১ মে-র মধ্যে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মোহনবাগান। কিন্ত স্বদেশী ফুটবলারদের বকেয়া বেতন কবে মেটানো হবে, সে ব্যাপারে কিছু জানায়নি মেরিনার্সরা। ফলে বাধ্য হয়েই ক্লাব কর্তাদের দ্বারস্থ হয়েছেন ভারতীয় ফুটবলাররা। ১৫ মে-র মধ্যে অন্তত এক মাসের বেতন তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য আই লিগ জয়ী ক্লাবের কাছে আবেদন জানিয়েছেন বলে খবর।

মোহনবাগানের প্রতিশ্রুতি

মোহনবাগানের প্রতিশ্রুতি

ফুটবলারদের লেখা বেতন সংক্রান্ত চিঠি তাঁরা পেয়েছেন বলে জানিয়েছেন মোহনবাগান কর্তারা। তাঁদের বক্তব্য, কোনও ফুটবলারের বেতন আটকে রাখা হবে না। সবুজ-মেরুণ কর্তাদের দাবি, করোনা ভাইরাসের জেরে লকডাউনে বিনিয়োগকারী সংস্থা মুম্বই-তে আটকে যাওয়ায়, তাঁদের হাতে টাকা পৌঁছোচ্ছে না। পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই খেলোয়াড়দের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে আই লিগ জয়ী ক্লাব।

ইনসেনটিভ

ইনসেনটিভ

আই লিগ জয়ের জন্য ফুটবলারদের ক্লাবের তরফ থেকে যে ইনসেনটিভ দেওয়ার কথা ঘোষণা করেছে মোহনবাগান। সেই টাকাও মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন দলের অর্থ সচিব দেবাশিস দত্ত। তাঁর বক্তব্য, এআইএফএফ আই লিগ জয়ের পুরস্কার মূল্য দিয়ে দিলেই, ফুটবলার, কোচ, স্টাফদের ইনসেনটিভ দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+