আই লিগের স্বপ্ন দেখা শুরু, শহরে পা রেখেই মোহন-সমর্থকদের আবদারে ‘বন্দি’ সনি

এই তিন-চার বছরেই মোহনবাগান জনতার হার্টথ্রবে পরিণত হয়েছেন তিনি। মোহন-প্রেমীদের ভালবাসাই তাঁকে আবার কলকাতার ময়দানে টেনে এনেছে। তাই তাঁদের মুখে আবার হাসি দেখতে চান।

বিশ্বকাপ জ্বরে যখন শহর কাঁপছে, তখনই সবুজ মেরুন জার্সিতে ময়দান কাঁপাতে শহরে পা রাখলেন সনি নর্ডি। ফুটবল মক্কায় পা দিয়েই তিনি জানিয়ে দিলেন, গত দু-বার একটুর জন্য হাতছাড়া হয়েছে আই লিগ। এবার সবুজ মেরুন সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান তিনি। যে কোনও মূল্যে আই লিগ জেতাই তাঁর লক্ষ্য।

আই লিগের স্বপ্ন দেখা শুরু, শহরে পা রেখেই মোহন-সমর্থকদের আবদারে ‘বন্দি’ সনি

এই তিন-চার বছরেই মোহনবাগান জনতার হার্টথ্রবে পরিণত হয়েছেন তিনি। মোহন-প্রেমীদের ভালবাসাই তাঁকে আবার কলকাতার ময়দানে টেনে এনেছে। তাই তাঁদের মুখে আবার হাসি দেখতে চান। ইতিমধ্যে আই লিগের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ক্লাবে। জেট ল্যাগ কাটিয়েই তিনি নেমে পড়বেন ময়দানে।

সোমবার গভীর রাতে তিনি যখন বিমানবন্দরে নামেন, তখনও তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাগান সমর্থকরা। বিমানবন্দরে বাগান সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাঁরা অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন। সমর্থকদের সেই আর্তি এখন বুঝতে পেরে গিয়েছেন নর্ডি। তাই তিনি অঙ্গীকার করেছেন, এবার তিনি সাফল্য আনবেনই।

মঙ্গলবার সকালেই এসেছিলেন ক্লাব লনে। সেখানে মোহনবাগানের অনুশীলন দেখে যান। পরিচয় করে যান ক্রোমা, ফেরেইরা, ডিকাদের সঙ্গে। কোচ সঞ্জয় সেনের খোঁজ নেন। তারপর শঙ্করলাল চক্রবর্তীকে অভিনন্দন জানান সিকিম গভর্নস গোল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ায়। এসেই তিনি শুনেছেন এবার কাটসুমি নেই পাশে। তিনি এবার বিপক্ষ শিবিরে। তাঁকেও শুভেচ্ছা জানিয়েছেন।

এবার নতুন বিদেশি দলে। তাঁদের সঙ্গে মানিয়ে নিতে হবে। এবার দল আরও শক্তিশালী বলেই ব্যাখ্যা দেন নর্ডি। তাঁর ঘাড়ে এবার অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব। তাই এবার অধিনায়ক হিসেবে দলকে আই লিগ দিতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+