Durand Cup 2023: মোহনবাগানের মুম্বই বধ, শেষ চারে কামিংসরা
রবিবাসরীয় সন্ধ্যায় ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বাই সিটি এফসি। এই ম্যাচটি ভারতীয় ফুটবলের এই মুহূর্তের অন্যতম সেরা বিজ্ঞাপন। একটি দল আইএসএল চ্যাম্পিয়ন, অন্য দল আইএসএলের লিগ শিল্ড জয়ী। ফলে লড়াই হল সেয়ানে সেয়ানে। ৩-১ গোলে জয় পেল মোহনবাগান।
রবিবার বিকেল থেকেই বাইপাসের রং ছিল সবুজ মেরুন।ডার্বির পর ডুরান্ড কাপের ম্যাচে এত দর্শক সমাগম দেখা যায়নি। কিন্তু মোহনবাগান মুম্বই ম্যাচ বিগত কয়েক বছর ধরেই হাই ভোল্টেজ। ফলে ম্যাচ হল চড়া মেজাজে। ধারে ভারে কিছুটা হলেও এগিয়ে ছিল মুম্বই।

৩-৫-২ ছকে খেলতে শুরু করে জুয়ান মোহনবাগান। ম্যাচের শুরু থেকেই আক্রমনের ঝাঁঝ বাড়ায় সবুজ মেরুন জার্সিধারীরা। ৮ মিনিটেই আশিকের বাড়ানো থ্রু থেকে বল নিয়ে দ্রুত গতিতে বক্সে ঢুকে পড়েন জেসন কামিংস। তাকে ফাউল করেন মুম্বই গোলরক্ষক ফূর্বা লাচেমপা। পেনাল্টি পায় মোহনবাগান।
পেনাল্টি থেকে গোল করতে ভুল করেনি অজি বিশ্বকাপার। প্রথমেই গোল পেয়ে আরও চনমনে হয়ে যায় আইএসএল চ্যাম্পিয়নরা। এর কয়েক মিনিটের মধ্যেই বক্সের বাইরে ফাউল করেন রাহুল বেকে। হলুদ কার্ডও দেখেন মুম্বই ডিফেন্ডার। কিন্তু এর পরই চাপ বাড়ায় মুম্বই। বিপিন , দিয়াজরা বাগান ডিফেন্সে ঝড় তোলেন।
এরই মধ্যে দিয়াজের একটি শর্ট বারে লাগে। যদিও এটি অফ সাইড হয়। গোল শোধ করতে বেশি সময় লাগেনি মুম্বইয়ের। ২৭ মিনিটে অনবদ্য তাল মিলে গোল করলেন দিয়াজ।।কিন্তু দুই মিনিটের মধ্যেই ফের এগিয়ে যায় সবুজ মেরুন। সাহালের কর্নার থেকে তোলা বল ববুমোস সাজিয়ে দেন মনবীরকে। পাঞ্জাব তনয় গোল করতে ভুল করেনি। গোল করে চাপের প্রেসার কুকার থেকে বেরিয়ে আসে জুয়ান ফেরান্দর দল।
INTO THE SEMIS! 🔥💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/fMkhHX1wWX
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 27, 2023
প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার আগে সোনার সুযোগ হারান মনবীর। নিজে শর্ট না মেরে সতীর্থ কামিংস বা সাদিকুকে বল বাড়ালে গোলের সুযোগ থাকত। এরপর সুযোগ পায় মুম্বইও। কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। ২-১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে জুয়ান ফেরান্দর দল।
বিরতির পর আক্রমনের চাপ বাড়াতে মুম্বই বিক্রম প্রতাপ সিংকে নামান। কিন্তু বাগান ডিফেন্সে লোক বাড়িয়ে নেয়। ৫৮ মিনিটে সোনায় সুযোগ হাতছাড়া করেন সাদিকু। ৬২ মিনিটে গতির বিরুদ্ধে গিয়ে তৃতীয় গোলটি করেন মোহনবাগান। সংঘবদ্ধ আক্রমন থেকে গোল করেন আনোয়ার। তাঁকে বল সাজিয়ে দেন আশিক।
Anwar ‘Air’ Ali 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/epm7B6BrI3
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 27, 2023
এরপর জোড়া পরিবর্তন করেন বাগান কোচ। সাদিকু সাহালকে তুলে নামান দিমিত্রি ও গ্লেনকে নামান। ৭৫ মিনিটে কামিংসকে তুলে লিস্টনকে নামান। এরপর মুম্বইকে বোতল বন্দি করে ফেলে মোহনবাগান। নির্দ্ধারিত সময় শেষ হওয়ার আগে হুগোকে তুলে নেন কোচ। এরপর আর গোল হয়নি।
এই ম্যাচ দেখতে যুবভারতীতে উপস্থিত ছিলেন মোহনবাগান ফুটবল দলের কর্নধার সঞ্জীব গোয়েনকা। ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গিয়েছে এফসি গোয়া। তাই প্রতিপক্ষকে মেপে গেলেন গোয়া কোচ মানালো মার্কুয়েজ ।












Click it and Unblock the Notifications