ইন্ডিয়ান অ্যারোজকে হারিয়ে লিগ শীর্ষে মোহনবাগান
'কাশ্মীর' জয়ের পর এবার আই লিগে ভারতের তরুণ দল ইন্ডিয়ান অ্যারোজকে ১-০ ব্যবধানে হারালো মোহনবাগান। ম্যাচে যদিও কাশ্মীরের বিরুদ্ধে লড়াইয়ের সেই ঝলক এদিন বাগানের খেলার দেখা যায়নি।
'কাশ্মীর' জয়ের পর এবার আই লিগে ভারতের তরুণ দল ইন্ডিয়ান অ্যারোজকে ১-০ ব্যবধানে হারালো মোহনবাগান। ম্যাচে যদিও কাশ্মীরের বিরুদ্ধে লড়াইয়ের সেই ঝলক এদিন বাগানের খেলায় দেখা যায়নি। ড্যানিয়েল সাইরাসের একটি গোল বাদ দিলে মেরিনার্স ব্রিগেড এদিন ছোটদের বিরুদ্ধে একাধিকবার গোলের দরজা খুলতে পারেনি। অভিজ্ঞতায় ভর করে যদিও ম্যাচ জিততে বাগানের কোনও সমস্যা হয়নি। কল্যাণীতে হাসি মুখেই ম্যাচ জিতে লিগের পয়েন্ট টেবেলি শীর্ষস্থানে মোহনবাগান।

৬ ম্যাচ খেলে ৪টি জয়, ১টি ড্র ও ১টি হারের পর ১৩পয়েন্টন নিয়ে পয়েন্ট টেবিলের মগডালে কিবু ভিবুনার দল। ম্যাচের ১৮ মিনিটে ড্যানিয়েল সাইরাস বাঁ পায়ের শটে গোল করেন যান। নাওরেমের শট প্রথমে বিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। সেই শটেই বক্সের বাইরে থেকে প্রায় ২০ গজ দূর থেকে বাঁ-পায়ের দুরন্ত ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন ড্যানিয়েল সাইরাস। ড্যানিয়েল সাইরাসের দূরপাল্লার শট চোখের পলকে গোলে ঢুকে যায়।
এর পর দুই অর্ধে দুর্বল অ্যারোজের বিরুদ্ধে বাগান ফুটবলাররা আর গোল করতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরুতেও দুটো গোলের সুযোগ পেলেও মোহনবাগান স্কোরবোর্ডে গোলপার্থক্য বাড়াতে পারেনি।
বুধবার আইজলের সঙ্গে ড্র করে গোলপার্থক্যের নিরিখে মোহনবাগানকে টপকে লিগের শীর্ষস্থানটা দখল করে নিয়েছিল চার্চিল। এদিন ইন্ডিয়ান অ্যারোজকে হারিয়ে চার্চিলকে টপকে ফের লিগের শীর্ষে কিবু ভিকুনার দল। এরপর ১৪ জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে খেলবে মেরিনার্স।












Click it and Unblock the Notifications