Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কটক ডার্বি : ইস্টবেঙ্গলকে হারিয়ে ফেড কাপ ফাইনালে মোহনবাগান

এই মরশুমে আই লিগের প্রতিশোধ ফেডারেশ কাপেও নিতে পারল না ইস্টবেঙ্গল। মোহনবাগানের কাছে ফেডারেশন কাপ সেমিফাইনালে ২-০ গোলে হারতে হল ইস্টবেঙ্গলকে।

কোচ বদলাল। বদলে গেল টুর্নামেন্ট। তবে এই মরশুমে আই লিগের প্রতিশোধ ফেডারেশ কাপেও নিতে পারল না ইস্টবেঙ্গল। ইলিশ-চিংড়ির লড়াইয়ে মোহনবাগানের কাছে ফেডারেশন কাপ সেমিফাইনালে ২-০ গোলে হারতে হল ইস্টবেঙ্গলকে।

এদিন কটকে লাল হলুদকে ফের একবার হারিয়ে এই মরশুমে নিজেদের কর্তৃত্ব প্রমাণ করল সঞ্জয় সেনের ছেলেরা। মোহনবাগানের হয়ে এদিন গোল করেন ড্যারেল ডাফি ও বলবন্ত সিং। এদিন জিতে ফেড কাপ ফাইনালে চলে গেল মোহনবাগান। ফাইনালে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি।

কটক ডার্বি : ইস্টবেঙ্গলকে হারিয়ে ফেড কাপ ফাইনালে মোহনবাগান

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করে ইস্টবেঙ্গল ফুটবলাররা। তবে শত চেষ্টা করেও তেকাঠির মধ্যে বল ঢোকাতে পারেনি। ইস্টবেঙ্গলের সুযোগ নষ্টের বহরের মাঝেই ৩৫ মিনিটের মাথায় ডাফি গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। এরপরে দ্বিতীয়ার্ধে শেষের দিকে ৮৪ মিনিটের মাথায় বলবন্ত ইস্টবেঙ্গল কফিনে শেষ পেরেক পুঁতে মোহনবাগানকে ২-০-গোলে এগিয়ে দেন।

ইস্টবেঙ্গলের হয়ে প্লাজা, ওয়েডসনরা সহজ সুযোগ পেয়েও গোল করে দলকে এগিয়ে দিতে পারেননি। যার ফলে প্রথমার্ধে খেলায় দাপট বজায় থাকলেও গোল পায়নি মনোরঞ্জনের ছেলেরা। সঞ্জয় সেনের স্ট্র্যাটেজির কাছে তাই ফের একবার মাত হল ইস্টবেঙ্গল। শিলিগুড়ি ডাজর্বির পরে এদিন কটকেও ফেড কাপ ডার্বিতে জিতল মোহনবাগান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+