চাঁদের হাট বসতে চলেছে মোহনবাগানে, বাগান দিবসে সম্মানিত হচ্ছেন এই তারকারা

মোহনবাগান দিবসে সম্মানিত হতে চলেছেন বহু তারকা ফুটবলার।

আজ মোহনবাগান দিবস। আজ সেই ঐতিহাসিক দিন, যেদিন খালি পায়ে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে পরাধীন ভারতে শিল্ড জিতে পরাধীন ভারতবাসীদের বুকে লড়াইয়ের বল জুগিয়েছিল মোহনবাগান। আজ থেকে ঠিক ১০৭ বছর আগে ভারতীয় ফুটবলে নতুন ইতিহাস সৃষ্টি করে ছিল মোহনবাগান।

চাঁদের হাট বসতে চলেছে মোহনবাগান মাঠে, বাগান দিবসের সম্মানিত হচ্ছে এই তারকারা

ঐতিহাসিক সেই দিনকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরই এই দিনে মোহনবাগান দিবস পালন করে গঙ্গাপাড়ের ক্লাবটি। এই বিশেষ দিনে বিভিন্ন কৃতী ব্যক্তিত্বকে সম্মানিত করে মোহনবাগান। ব্যতিক্রম নয় এই বারের মোহনবাগান দিবসও।

এই বছর মোহনবাগান রত্নের জন্য বিবেচনা করা হয়েছে প্রদীপ চৌধুরিকে। ক্লাবের প্রতি তাঁর অবদানের কথা মাথায় রেখে মোহনবাগান ক্লাবের সর্বোচ্চ সম্মান দেওয়া হতে চলেছে তাঁকে। সঙ্গে এক লক্ষ টাকা আর্থিক পুরস্কার তাঁর হাতে তুলে দেবে সবুজ-মেরুন শিবির।

২০১৭-১৮ মরসুমের জন্য সেরা ফুটবলারের পুরস্কার পেতে চলেছেন শিল্টন পাল। ফুটবল বিভাগের মতোই পুরস্কৃত করা হবে গত মরসুমের ক্রিকেটে মোহনবাগানের নাম উজ্জ্বল করা ক্রিকেটারকেও। ২০১৭-১৮ মরসুমের জন্য সেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন সুদীপ চ্যাটার্জী।

২০১৭-১৮ মরসুমে সেরা যুব ফুটবলারের পুরস্কার পাচ্ছেন সৌরভ দাস। বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে রহিম আলিকে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের হয়ে জার্সিতে ভাল খেলার জন্য এবং ২০১৭-১৮ মরসুমের আই লিগে ভাল ফল করার জন্য বিশেষ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে রহিমকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+