মোহনবাগানের পত্রবোমা , ফেডারেশন কী উত্তর হবে এখনও ধোঁয়াশা
ভারতীয় ফুটবলে সামনের মরশুমে কী হবে জানতে চেয়ে চিঠি দিল মোহনবাগান
মোহনবাগান নেমে পড়ল আসরে। সামনের মরশুমে ফুটবলের কী রূপরেখা হবে ভারতে তা জানতে চেয়ে ফেডারেশনকে চিঠি দিল তারা। যে ফেডারেশন এ মরশুমের রূপরেখাই এখনও চূড়ান্ত করতে পারেনি তারা আগামী বছরের রূপরেখা কতটা ভাবতে পেরেছে তা নিয়ে বড় প্রশ্ন থাকছে।

গত বছর এএফসি-র সঙ্গে মেগা বৈঠকের পর স্থির হয়েছিল ,এ মরশুমটা যেরকমভাবে চলছে আইএসএল ও আইলিগ সেটা করা হোক। কিন্তু তারপর যত দ্রুত সম্ভব পরের মরশুমের জন্য করা হোক একদেশ এক লিগ। এমনটাই জানানো হয়েছিল। জানানো হয়েছে যেভাবে ২০১৭ সালে ৬ মে -র বৈঠকে সমস্ত আই লিগ দলগুলির সঙ্গে এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলের প্রতিনিধিত্ব বৈঠক করেছিলেন। যেখানে এই এক দেশ এক লিগের বিষয়টি নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়েছিল। এরপর জানানো হয়েছিল নভেম্বরের মধ্য সামনের মরশুমের রূপরেখা পুরোপুরি পাঠিয়ে দেওয়া হবে।
সেই নভেম্বর গড়িয়ে এখন ২০১৮ -র ফেব্রুয়ারি কিন্তু সামনের মরশুমের রূপরেখা কী হবে তা নিয়ে এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি। মোহনবাগানের পক্ষ থেকে সেটারই পরিষ্কার একটা রেখাচিত্র চাওয়া হয়েছে। কর্মকর্তাদের দাবি যেহেতু সামনের মরশুম দেরি থাকলেও দল তৈরির চিন্তাভাবনা আগে থেকেই শুরু হয়ে যায় সেখানে এখনও সঠিক ব্লু প্রিন্ট জানতে না পারলে অসুবিধা হচ্ছে।
সেপ্টেম্বরে এএফসি- ফিফার থেকেও ফের একবার এক দেশ এক লিগের বৈঠক করেছিলেন , সেখানেও স্টেক হোল্ডাররা নিজেদের পরামর্শ দেন যাতে ভবিষ্যতের লিগকে কার্যকরী করা যায়। এই অবস্থায় ফেডারেশন একটা ন যযৌ ন তস্থৌ অবস্থায় রয়েছে। আর সেটাই ঠিক করা হল কিনা জানতে চেয়েছে তারা।
দিন কয়েক আগেই আইজল ফেডারেশনকে চিঠি দিয়ে ২০১৭ সালের -আই লিগ জয়ের বকেয়া পুরস্কার চেয়ে পাঠিয়েছিল। এবার মোহনবাগানও সেই একই রাস্তায় হাঁটল। তারাও জানিয়েছে ২০১৫-১৬ ফেডারেশন কাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার পায়নি তারা। ২০১৬-১৭ সালে -র আই লিগের ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজগুলিও পায়নি তারা।

সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো ঘোরালো। মোহনবাগান চিঠি দিয়ে যে প্রশ্নগুলি তুলেছে তাতে সমস্যায় পড়বেন এআইএফএফ। খুব সম্ভবত এখনও তাদের কাছে এগুলোর কোনও সদুত্তর নেই। এদিকে আরও একটা বিষয় শুধু মোহনবাগান নয় এই সমস্যাগুলো কিন্তু সবকটি দলেরই।












Click it and Unblock the Notifications