বিশ্বকাপারকে নিয়ে লড়াইয়ে মুম্বই সিটি এফসিকে টেক্কা মোহনবাগানের
মুম্বই সিটি এফসিকে টেক্কা দিয়ে জেসন কামিন্সকে ঘরে তুলতে চলেছে মোহনবাগান। অজি বিশ্বকাপারকে এবার দলবদলের শুরু থেকেই টার্গেট করেছিল সবুজ মেরুন। লড়াইয়ে ছিল মুম্বই সিটি এফসিও। এখনও পর্যন্ত যা খবর তাতে মুম্বই সিটি এফসি নয়, অজি তারকাকে পাওয়ার বিষয়ে এগিয়ে আইএসএল চ্যাম্পিয়নরাই।
অস্ট্রেলিয়ান বিশ্বকাপার কলকাতায় ক্লাবের খেলার বিষয়ে মৌখিক সম্মতিও দিয়ে দিয়েছেন। তবে এখনও চূড়ান্ত সই পর্ব বাকি রয়েছে । তা হয়ে গেলেই হয়তো সরকারি ভাবে ঘোষণা করবে মোহনবাগান এসজি ক্লাব।

অনেকদিন ধরেই জেসন কামিন্সকে নিয়ে নানা ধরনের জল্পনা চলছিল। তবে কামিন্সকে দলে নিতে এখনও এগিয়ে সবুজ-মেরুন শিবির। তাঁকে দলে নিতে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে মোহনবাগান। লড়াইয়ে ছিল মুম্বই সিটি এফসি-ও। তবে যে পরিমাণ টাকা মুম্বই বা মোহনবাগান দিতে রাজি হয়েছে, তা দেওয়ার ক্ষমতা নেই কামিন্সের বর্তমান ক্লাব ওয়েস্ট কোস্ট মেরিনার্সের।
টাকার লড়াইয়ে শেষ পর্যন্ত পিছিয়ে পড়েছে মম্বই। কামিন্স মোহনবাগান এসজির কর্তাদের নাকি জানিয়ে দিয়েছেন সবুজ মেরুন জার্সি গায়ে দেবেন তিনি। প্রক্রিয়া আগেই শেষ হয়ে গিয়েছিল মোটামুটি। শুধু কাগজে-কলমে সই বাকি।

ট্রান্সফার মার্কেট অনুসারে কামিন্সের সঙ্গে চুক্তি করতে হলে প্রায় সাড়ে নয় কোটি টাকা খরচ করতে হবে মোহনবাগান এসজিকে। পাশাপাশি তাঁর ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে ট্রান্সফার ফি বাবদ দিতে হবে আরও তিন কোটি টাকা। অর্থাৎ বিশ্বকাপার স্ট্রাইকারকে দলে নিতে হলে মোট সাড়ে ১২ কোটি টাকা দিতে হবে মোহনবাগানকে।
কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন কামিন্স। গ্রুপের তিনটি ম্যাচে সুযোগ পাননি। কিন্তু শেষ ষোলোয় ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে পরিবর্ত হিসাবে নামেন তিনি। সেন্ট্রাল কোস্টের হয়ে চলতি মরসুমে ১৬টি গোল এবং ৪টি অ্যাসিস্ট রয়েছে। ২০১৩ সালে স্কটল্যান্ডের হিবারনিয়ান ক্লাবের হয়ে পেশাদার ফুটবল খেলা শুরু।












Click it and Unblock the Notifications