কলকাতা ফুটবলের ঐতিহ্য বাঁচাতে বিশ্বকাপকে মঞ্চ করার আহ্বান মোহনবাগানের

এবার বাংলায় বিশ্বকাপের ফাইনাল, শনিবার সেই মেগা ম্যাচ। ম্যাচের আগে অভিনব আবেদন মোহনবাগানের

যুবভারতীতে শনিবার দুই ইউরোপীয় শক্তির মহারণ। ইংল্যান্ড ও স্পেন দুই পাওয়ার হাউস নামবেন শ্রেষ্ঠত্বের লড়াইতে। এমনিতে ইংল্যান্ড ও স্পেনের ফুটবল এই মুহূর্তে ভারতের বাজারে হিট। শনিবাসরীয় যুবভারতী দেখবে কোন দল কাকে টক্কর দেয়।

বিশ্বকাপকে মঞ্চ করার আহ্বান মোহনবাগানের

ব্রাজিল ফাইনালে না খেলায় কলকাতার বড় অংশের ফুটবল সমর্থকের মন ভেঙে গেছে। তবে কোনওভাবেই ফুটবলকে হারতে দেবে না কলকাতা। যেভাবে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের মঞ্চ মাতিয়ে দিয়েছে যুবভারতী স্টেডিয়াম ঠিক তেমনিই হিট বাংলার ফুটবলপ্রেমী জনতা। ফাইনালেও মাঠ ভরিয়ে দেবে বাংলার ফুটবলপ্রেমীরা।

এই মঞ্চটাকেই কাজে লাগাতে চাইছে মোহনবাগান। কলকাতায় এই মুহূর্তে হাজির ফিফা সভাপতি ইনফানন্তিনো , এএফসি-র ডাটো উইন্ডসোর। তাই বিশ্বকাপ ফাইনালের ভ্যেনুতে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকদের নিজেদের ক্লাবের জার্সি পড়ে খেলতে আসতে আহ্বান জানিয়েছেন মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্ত।

তাঁর দাবি, 'বিশ্বকে ভারতীয় ফুটবলের প্রাচীন তিন দলকে নিজেদের সমর্থন বুঝিয়ে দিতে হবে। ' আসলে সামনের বছর থেকেই এক দেশ এক লিগ চালু করতে হবে জোর দিয়েছেন এএফসি প্রধান উইন্ডসর। তবে তারপরও কুশল দাস অনড় ছিলেন মোহন-ইস্টকে পার্টিশিপেশান ফি দিয়েই আইএসএলে খেলার ছাড়পত্র অর্জন করতে হবে।

যদিও বুধবার ফিফার প্রতিনিধি নিক কাওয়ার্ড কলকাতায় এসে আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। সঙ্গে ছিলেন এএফসির প্রতিনিধি আলেক্স ফিলিপস ও এআইএফএফ ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত। সবার সামনেই আলেক্স বলেন প্রাচীন ক্লাবগুলি তুলে দেওয়া ফিফার ঐতিহ্যের সঙ্গে খাপ খায় না। ফিফার অন্যতম স্লোগান হল- গো ফর হেরিটেজ। তাই এই ক্লাবগুলির ভবিষ্যত সুনিশ্চিত করার জন্য জোর দেন নিক। এরপরই সামনের মরশুমের জন্য নতুন দলের দরপত্র নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করে দিয়েছে এআইএফএফ।

তারপর যদি সত্যি এভাবে ফাইনালের দিন মাঠে হাজির ফুটবল প্রেমীরা নিজেদের দলের জার্সিতে আসেন তাহলে কিন্তু বিশ্বকে নিজেদের শক্তির সম্পর্কে বড় বার্তা দেওয়া যাবে। এমনটাই মনে করছে মোহনবাগান কর্তৃপক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+