কলকাতা লিগে বাগানের নাবিক কিংশুক দেবনাথ, পারবেন কি পালে হাওয়া আনতে

ড্রাফটিংয়ে অবিক্রীত ফুটবলার ও ট্রায়ালে আসা ফুটবলারদের থেকে বেছে নিয়ে কলকাতা লিগের জন্য দল গুছিয়ে নিলেন মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী।

কোচ শঙ্করলাল চক্রবর্তীর কোচিংয়ে কলকাতা লিগের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। বুধবার ক্লাবের মাঠে জর্জের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলে মোহনবাগান। ২-১ গোলে জেতে সবুজ মেরুণ শিবির। গোল করেন চেস্টারপল লিংডো এবং পিন্টু মাহাত। যদিও কোচ শঙ্কর লাল দলের পারফরমেন্সে আদৌ খুশি নন। টিম কম্বিনেশন ঝালিয়ে নিতে রবিবার আরও একটি ম্যাচ খেলবে বাগান।

কলকাতা লিগের দল ঘোষণা করল বাগান

এদিকে ড্রাফটিংয়ে অবিক্রীত ফুটবলারদের থেকে ফুটবলার বেছে নিয়ে কলকাতা লিগের জন্য ঘর গুছিয়ে নিল বাগান। প্রত্যাশা মতোই কলকাতা লিগের জন্য কিংশুক দেবনাথকে অধিনায়ক বেছে নিয়েছে সবুজমেরুণ শিবির। এদিনই জানিয়ে দেওয়া হয় চুক্তিবদ্ধ ৩১ জন ফুটবলারের নাম।

গোলরক্ষক: সোরাম পইরেই, শিলটন পাল, শিবরাজ কে, মিঠুন সামন্ত

ডিফেন্ডার: অরিজিত বাগুই, সুমন হাজরা, সার্থক গলুই, প্রভাত লাকড়া, বিক্রমজিত সিং, সুরজিত শীল, কিংশুক দেবনাথ(অধিনায়ক), এজে কিংসলে, রিকি লালামমাওয়া, ওয়াসিম আক্রম মল্লিক, অভিষেক দাস, বিকাশ সাইনি, দেবব্রত রায়, গুরজিন্দর কুমার

মিড ফিল্ড:চেস্টারপল লিংডো, সৌরভ দাস, পিন্টু মাহাত, রেইনার ফার্নান্ডেজ, ডেনসন ডেনদাস, শিলটন ডিসিলভা, রোহিত মিরজা, নিখিল কদম, ইজরায়েল গুরুং

ফরওয়ার্ড: আজহারউদ্দিন, কামো স্টিফেন বায়ি, ঘানেফো আনসুমানা ক্রোমা, নরহরি শ্রেষ্ঠ ও উত্তম রাই।

এদিন বাগান কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে স্ট্রাইকার ডিপান্ডা ডিকা ও স্টপার রানা ঘরামির সঙ্গে আই লিগের জন্য চুক্তি করেছে মোহনবাগান। কলকাতা লিগে এঁরা দু'জনেই মহমেডান স্পোর্টিংয়ের জার্সি গায়ে খেলবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+