Mohun Bagan AGM: মোহনবাগান ক্লাবের এজিএমে উত্তেজনা, দেবাশিস-সৃঞ্জয় গোষ্ঠীর সদস্যদের মধ্যে হাতাহাতি
মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভা ঘিরে চরম উত্তেজনা। শনিবার বিকেলে বার্ষিক সাধারণ সভা ছিল মোহনবাগান ক্লাবের। সেই সভায় নির্বাচন সংক্রান্ত আলোচনা শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে হাতাহাতিতেও জড়ান।
মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভায় যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হতে পারে তার আভাস মিলেছিল গত কয়েকদিন ধরেই। কারণ বর্তমানে ক্ষমতায় রয়েছে দেবাশিস দত্তের নেতৃত্বাধীন গোষ্ঠী। অন্যদিকে সৃঞ্জয় বসুর নেতৃত্বাধীন এবং সমর্থিত সদস্যরাও সোশ্যাল মিডিয়ায় বিগত কয়েকদিন ধরেই প্রতিবাদে সোচ্চার হচ্ছিলেন। তার ফল দেখা গেল এজিএমে।

এজিমে থাকা নাম প্রকাশে থাকা মোহনবাগান ক্লাবের এক সদস্য বলেন, সৃঞ্জয় বসুরা জানতে চান ভোট কবে হবে. এরপরই দেখি উত্তেজনা পরিস্থিতি। সমানে সবাই উঠেন নিজেদের আসন ছেরে। পিছন থেকে শোনা যায়নি কি কথা হচ্ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ঠিক হয়। আবার এজিএম শুরু হয়।
সৃঞ্জয় বসু দেবাশিস দত্তকে উদ্দেশ্য করে বলেন, ২০২১ সালে আপনি অত্যন্ত তৎপরতার সঙ্গে এবং বিচক্ষণতার সঙ্গেই নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করেন। কিন্ত ভোট কখনও নির্দিষ্ট সময়ে হয় না, বার বার অভিযোগ হয় সচিবদের বিরুদ্ধে। আমার আশা ছিল আপনি অন্যদের মতো হবেন না। তাই ভোট কবে হবে তার প্রক্রিয়া শুরু হয়েছে।
সভা শেষে অবশ্য সৃঞ্জয় বসু বলেন, কোনও অশান্তি কিছুই হয়নি। একটা পরিবারে ১০জন ভাই থাকলে কিছু মনোমালিন্য হবে। মোহনবাগান একটা পরিবারের মতোন। তিনি কি ভোটে এবার লড়াই করবেন, এই প্রশ্নে সৃঞ্জয় বসু বলেন, ভোটে লড়াই করব কি করব না সেটা পরের বিষয়। তবে ক্লাবে নির্বাচন হওয়া উচিৎ বলেই আমি মনে করি। সদস্যদের অধিকার আছে তাদের প্রিয় ক্লাব কারা পরিচালনা করবেন সেটা ঠিক করার।
এরপর সচিব দেবাশিস দত্ত বলেন, আইন অনুসারে নির্বাচন হবে। এরপর আমরা ফেব্রুয়ারি মাসে কমিটির মিটিং ডাকব। সেখানে আইনজ্ঞদের ডাকা হবে। যারা চাইছেন আজই নির্বাচন হোক তাদের মধ্যে কাউকে সেই বৈঠকে ডাকা হবে। সঠিক সময়েই নির্বাচন হবে। ক্লাবের অশান্তি প্রসঙ্গে তিনি বলেন, চেয়ার নিয়ে কেউ কাউকে মেরেছে এটা আমি দেখিনি। এটা খেলার ক্লাব আমরা ৯০ মিনিট খেলি, সেই সময় আমাদের শরীরে আগুন জ্বলে। আমরা সব সময় জিততে চাই। সেই উত্তেজনা থেকে কিছু হতেই পারে। কিছুক্ষণের জন্য সেটা হয়। সদস্যরা সবাই ভাই বন্ধু।
সভা থেকে বেরিয়ে এক সদস্য বলেন, আমার মনে হয়েছে দেবাশিস এবং সৃঞ্জয় গোষ্ঠীর সদস্যরা ভাড়া করা গুন্ডা নিয়ে এসেছিলেন। সদস্যরা একে অপরকে চেয়ার ছুড়ে মারেন। এটা কখনও ভাবা যায়নি। ২০২২ সালে ভোট হয়নি, বিরোধীরা মনোনয়ন জমা দেননি। এবার কিন্ত ভোট হওয়ার সম্ভাবনা আছে। কারণ সৃঞ্জয় বসু গোষ্ঠী কিন্তু ভোটের আগে থেকেই সক্রিয়। এই এজিএম থেকেই ভোটের দামামা বেজে গেলে।












Click it and Unblock the Notifications