ISL: ইতিহাসের অপেক্ষায় মহমেডান, আইএসএল অভিযান শুরুর আগে আত্মবিশ্বাসী সাদা-কালো ব্রিগেড

ইতিহাসের সন্ধিক্ষণে মহমেডান স্পোর্টিং ক্লাব। কলকাতার তৃতীয় দল হিসেবে সোমবার আইএসএলের মেগা মঞ্চে পর্দাপণ করতে চলেছে সাদা কালো ব্রিগেড। ভারতীয় ফুটবলে শতাব্দী প্রাচীন ক্লাবের রয়েছে সুবর্ণ ইতিহাস। সোমবার সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে ইতিহাসে এক নতুন অধ্যায় সংযোজিত হতে চলেছে।

আগামীকাল(সোমবার), ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠ (কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে) মহামেডানের আইএসএল অভিযান শুরু করবে।আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলের বৃত্তে ঢুকে পড়েছে মহমেডান স্পোর্টিং। এবার দেশের সেরা লিগে কলকাতার তিন প্রধানকে খেলতে দেখা যাবে।

প্রথম বার দেশের সেরা লিগে পা রেখেই চ্যালেঞ্জ নিতে তৈরি সাদা কালো ব্রিগেড। আগেরবারের থেকে দল আরও শক্তিশালী করা হয়েছে। রবিবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোচ আন্দ্রে চের্নিশভ এবং অধিনায়ক সামাদ আলি মল্লিক। প্রতিপক্ষ দল ডুরান্ড চ্যাম্পিয়ন হলেও মহমেডান শিবির কিন্তু আত্মবিশ্বাসী।

সদ্য ডুরান্ড কাপ জয়ী নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। খুব স্বাভাবিকভাবেই নর্থ ইস্ট অনেকটা আত্মবিশ্বাস নিয়েই প্রতিযোগিতা শুরু করতে চলেছে। কোচ আন্দ্রে চের্নিশভ বলেছেন, 'জানি আইএসএল দেশের ১ নম্বর লিগ, প্রতিযোগিতা কঠিন। কিন্তু আমরাও আই লিগ চ্যাম্পিয়ন। এটা ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে। কারণ আইএসএলে এটা মহামেডানের প্রথম ম্যাচ। লড়াইয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আমরাও।

দলের ফুটবলারদের উপর আস্থা রাখছেন মহমেডান কোচ। তাঁর কথায়, দলে অনেক প্রতিভাবান ফুটবলার আছে। তবে তাঁরা আইএসএলের মঞ্চে কেমন পারফর্ম করে, সেটাও দেখতে হবে। আমরা প্রাক মরশুম প্রস্তুতির জন্য খুব বেশি দিন সময় পায়নি। কিন্তু যা হয়ে গিয়েছে, সেটা নিয়ে ভেবে লাভ নেই। আপাতত, খুব বড় লক্ষ্য নিয়ে ভাবছি না। আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছি, আক্রমণাত্মক ফুটবলটাই খেলাই আমাদের লক্ষ্য।'

ISL: প্রথম থেকে রক্ষণকে নিয়ে উদ্বেগ, আনোয়ারের অভাব টের পাচ্ছে মোহনবাগান এসজি!
চের্নিশভের কথায়, "বিদেশিরাও অনেক ভালোমানের। তবে আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। কারণ, সমর্থকরা আমাদের জয় দেখার জন্যই মাঠে আসেন। এটা ঠিক যে, সবদিন হয়ত ভালো খেলা যায় না। সব ম্যাচে জয় আসে না। কিন্তু সমর্থকরা সবসময় আমাদের পাশে থাকেন। তাই ওদের খুশি করাটা আমাদের দায়িত্ব।"

কলকাতা লিগে সুপার সিক্সের ম্যাচে হারল মহমেডানের তরুণ তুর্কিরা। সুপার সিক্সের ম্যাচে ক্যালকাটা কাস্টমসের কাছে ২-১ গোলে হেরে গেল সাদা কালো ব্রিগেড। রবিবার নৈহাটির শুরুতেই জোড়া গেল এগিয়ে গিয়েছিল ক্যালকাটা কাস্টমস ক্লাব। হাফটাইমের আগেই গোল করেছিলেন রবি হাঁসদা ও উজ্জ্বল হাওলাদার। ৭০ মিনিটের মাথায় মহামেডানের হয়ে সুরজ একটি গোল শোধ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+