ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাকে সই করাল মহমেডান, চূড়ান্ত কথা চলছে আইএসএল কাঁপানো মারাত্মক স্ট্রাইকারের সঙ্গে

ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাকে সই করাল মহমেডান, চূড়ান্ত কথা চলছে আইএসএল কাঁপানো মারাত্মক স্ট্রাইকারের সঙ্গে

ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলা তরুণ গোলরক্ষক রফিক আলি সর্দারকে সই করাল মহমেডান স্পোর্টিং ক্লাব। দুই বছরের চুক্তিতে রফিক আলি সর্দারকে দলে নিল মহমেডান স্পোর্টিং। ইস্টবেঙ্গল, মোহনহাগান এবং টাটা ফুটবল অ্যাকাডেমিতে ফুটবলের পাঠ নেওয়া রফিক নিজের প্রতিভার মধ্যে দিয়ে নজর কেড়েছেন বারবার। ২০১৮ সালে তাঁকে সই করায় জামশেদপুর এফসি। ২০২০ পর্যন্ত টাটা গোষ্ঠীর এই ক্লাবটির হয়ে খেলেন রফিক।

ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাকে সই করাল মহমেডান, চূড়ান্ত কথা চলছে আইএসএল কাঁপানো মারাত্মক স্ট্রাইকারের সঙ্গে

তবে, ২০১৯-২০ মরসুম শেষে তিনি চলে আসেন নিজের শহরে, যোগ দেন ইস্টবেঙ্গলে। রবি ফাওলারের কোচিং-এ গোয়ায় দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করলেও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি দারিদ্রতা মরণ ফাঁস ছিঁড়ে নিজের যোগ্যতায় পরিবারে খুশি নিয়ে আসা রফিক। রবি ফাউলার রিলিজ করে দেওয়ার পরে মহামেডানের তৎকালীন কোচ হোসে হাভিয়া সই করান তারকাকে। তবে, এক বছর কাটানোর পর আর চুক্তি তিনি বাড়াননি মহমেডানের সঙ্গে। অবশেষে আবারও পুরনো ক্লাবে ফিরলেন রফিক দুই বছরের চুক্তিতে। ইস্টবেঙ্গল থেকে মহমেডানের দিকে পা বাড়িয়ে রেখেছেন বিকাশ জাইরুও। বিকাশকে দারুণ অফার দিয়েছে লাল-হলুদ। সূত্রের খবর, তিনি নিজেও ইস্টবেঙ্গলের অফারে বেশ খুশি।

বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, মহমেডান আর কিছু দিনের মধ্যে দিতে চলেছে সব থেকে বড় চমক। জামাইকার জাতীয় দলের স্ট্রাইকার এবং আইএসএল-এ বেঙ্গালুরু এফসি, নর্থইস্ট ইউনাইটেডের জার্সিতে দাপিয়ে দেশহর্ন ব্রাউনকে সাদা-কালো জার্সি পরাতে চলেছে লাল সরণির ক্লাব। আইএসএল ছাড়াও আমেরিকার মেজর সকার লিগে খেলেছেন দেশহর্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+