ফ্রান্সের লিগে খেলা সাদিও মানের দেশের ডিফেন্ডারকে সই করাল মহমেডান

ফ্রান্সের লিগে খেলা সাদিও মানের দেশের ডিফেন্ডারকে সই করাল মহমেডান

ইস্টবেঙ্গল যখন চুক্তিজট 'নাটক' অব্যহত তখন পালা করে চমক দিচ্ছে ভারতীয় ফুটবলের অপর দুই প্রধান মহমেডান স্পোর্টিং এবং এটিকে মোহনবাগান।

ফ্রান্সের লিগে খেলা সাদিও মানের দেশের ডিফেন্ডারকে সই করাল মহমেডান

পল পোগবার ভাই ফ্লোরেন্টিন পোগবা'কে সই করিয়ে দু'দিন আগেই চমক দিয়েছে এটিকে মোহনবাগান। ৪৮ ঘণ্টার মধ্যে ফ্লোরেন্টিনের বন্ধু ওসমানে এন'দিয়া-কে সই করিয়ে চমক দিন শতাব্দী প্রাচীন তৃতীয় প্রধান। সেন্ট্রাল ডিফেন্সে খেলেন ওসমানে। লিয়নের যুব অ্যাকাডেমির এই গ্র্যাজুয়েটকে এক বছরের চুক্তিতে সই করাল সাদা-কালো ব্রিগেড।

ফ্রান্সের ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশন অর্থাৎ লিগ ২-এ দীর্ঘ দিন দাপিয়ে খেলেছেন ওসমানে। দ্বিতীয় ডিভিশন লিগে ১০০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সেনেগালের এই ফুটবলারের। আর্লেস-আভিগননের হয়ে ফরাসি ফুটবলে তাঁর দাপটে সাক্ষী থেকে ফ্রান্স সহ ইউরোপের ফুটবলপ্রেমীরা। এ ছাড়া তিনি খেলেছেন লিয়নের 'বি' দলের হয়ে। তুরস্করের শীর্ষ লিগ সুপার লিগে তিনি খেলেছেন জেনক্লারবিরলিগি'র হয়ে। এ ছাড়া মলডোভান সুপার লিগায় খেলেছেন শেরিফ টিরাসপোলের জার্সিতে। কাজাখান্তান প্রিমিয়ার লিগের ক্লাব এফসি কাইসারের হয়ে শেষ খেলে তিনি ভারতে আসছেন আই লিগে খেলতে।

কয়েক দিন আগেই মহমেডান সই করিয়েছেন তাজিকিস্তানের যুব বিশ্বকাপার নুরুদ্দিন দারভোনভকে। আসন্ন মরসুমে তাজিকিস্তানের জাতীয় দলের এই ডিফেন্ডার সঙ্গে জুটি বেঁধে রক্ষণ সামলাতে দেখা যাবে ওসমানেকে।

দুই তারকা সেন্ট্রাল ডিফেন্ডারকে সই করানোর পর মহমেডান মঙ্গলবার মনিপুরের ফরওয়ার্ড প্রীতম সিংকে সই করানোর কথা ঘোষণা করল। রাজস্থান ইউনাইটেড থেকে মহমেডানে আসছেন প্রীতম। গত আই লিগে রাজস্থান ইউনাইটেডের হয়ে ১৬ ম্যাচে তিনটি গোল করেন তিনি।

ভারতীয় ফুটবল সার্কিটে বেশ পরিচিত প্রীতম। দীর্ঘ দিন ধরে খেলছেন আই লিগ। স্পোর্টিং ক্লুব দ্য গোয়া, মুম্বই টাইগার্স, নেরোকা, গোকুলাম কেরল, রাউন্ডগ্লাস পাঞ্জাবের মতো প্রথম সারির একাধিক ক্লাবে তিনি খেলেছেন। মহমেডানের জার্সিতে এটি দ্বিতীয় ইনিংস হতে চলেছে প্রীতমের। ২০১৬ সালে লাল সরণির ক্লাবটির হয়ে ৮টি ম্যাচ খেলেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+