মহামেডানে আসছেন আই লিগ জয়ী ডিফেন্ডার, স্ট্রাইকার হিসেবে এগিয়ে দুই প্রধানে খেলা বিদেশি

মহামেডানে আসছেন আই লিগ জয়ী ডিফেন্ডার, স্ট্রাইকার হিসেবে এগিয়ে দুই প্রধানে খেলা বিদেশি

মহামেডানে নতুন যুগ। নতুন সচিব আসার পর আসন্ন মরসুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিল মহামেডান। মঙ্গলবার আসন্ন মরসুমের জন্য প্রথম বিদেশির নাম ঘোষণা করতে চলেছে সাদা কালো ব্রিগেড।

আই লিগ জেতা বিদেশিকে আনছে মহামেডান

আই লিগ জেতা বিদেশিকে আনছে মহামেডান

জানা যাচ্ছে মোহনবাগানের খেলে সাফল্য পাওয়া বিদেশির সঙ্গে কথা প্রায় পাকা করে ফেলেছে মহামেডান। সবুজ-মেরুন জার্সিতে নির্ভরশীল হয়ে ওঠা তারকা ডিফেন্ডারকে এবার সাদা-কালো জার্সিতে দেখা যেতে চলেছে। রক্ষণ ভাগের এই ফুটবলার অতীতে আই লিগও জিতেছেন।

তারকা ডিফেন্ডারকে সই করাতে চলেছে মহামেডান

তারকা ডিফেন্ডারকে সই করাতে চলেছে মহামেডান

ফ্যানদের বুঝে নিতে অসুবিধে হওয়ার কথা নয়, ইনি ময়দানের পরিচিত মুখ কিংসলে। তবে এই নিয়ে এখন মহামেডান স্পোর্টিং মুখ খোলেনি। মঙ্গলবার প্রেস মিট করেই কিংসলের নাম ঘোষণা করতে চলেছে ক্লাব। সব কিছু ঠিকঠাক থাকলে তারকা স্টপারকে এবার সাদা কালোতে আসছেন।

নামি স্ট্রাইকার সই করাতে চলেছে মহামেডান

নামি স্ট্রাইকার সই করাতে চলেছে মহামেডান

নামি স্টপারের পর মহামেডান নামি স্ট্রাইকার সই করাতে চলেছে বলেও জানা যাচ্ছে। সেক্ষেত্রে বিদেশি স্ট্রাইকারদের মধ্যে অনেকগুলি নাম ঘোরাফেরা করছে। মোহনবাগানকে আই লিগ দেওয়া পাপা বাবাকা দিওয়ারা,ময়দানে মোহনবাগান জার্সিতে অতীতে খেলে যাওয়া হেনরি কিসেকার নাম ঘুরপাক খাচ্ছিল। তবে এখন জানা যাচ্ছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলে খেলা বিদেশি আনসুমানা ক্রোমা মহামেডানের আসার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে। ময়দানে না আঁচালে অবশ্য কোনও কিছুইতেই বিশ্বাস নেই। তাই শেষ পর্যন্ত স্ট্রাইকার হিসেবে ক্রোমা সাদা-কালো জার্সিতে পড়তে চলেছেন কিনা দেখার।

হঠাৎ করেই আলোচনায় দুই প্রধানে খেলা তারকা বিদেশির নাম

হঠাৎ করেই আলোচনায় দুই প্রধানে খেলা তারকা বিদেশির নাম

সেই সঙ্গে মোহনবাগান ও ইস্টবেঙ্গলে সফলভাবে খেলা জাপানি কাতসুমি ইউসার নামও ঘোরাফেরা করছে। হঠাৎ করেই মহামেডানের দল গঠনের আলোচনায় কাতসুমি ঢুকে পড়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+