যুবভারতীতে ফ্লাডলাইট বিভ্রাটের পর বেঙ্গালুরুকে চূর্ণ করে ডুরান্ড ফাইনালে মহমেডান স্পোর্টিং
যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিরে এল সেই পুরানো রোগ। ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনাল শুরুর আগে হঠাৎই নিভে যায় একটি বাতিস্তম্ভের আলো। ফের আলো জ্বলতে কিছুটা সময় লাগায় নির্ধারিত সময়ের মিনিট দশেক পর শুরু হয় মহমেডান স্পোর্টিং ও এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের মধ্যে প্রথম সেমিফাইনাল। ৯০ মিনিটে ফল ২-২ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। একস্ট্রা টাইমে ৪-২ গোলে জয়লাভ করে ব্ল্যাক প্যান্থাররা পৌঁছে যায় ডুরান্ড ফাইনালে।

৮ বছর পর
ডুরান্ড কাপ শুরুর আগে মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেছিলেন, কলকাতা প্রিমিয়ার লিগের থেকেও বেশি গুরুত্ব দিতে চান ডুরান্ড কাপকে। কারণ এটি সর্বভারতীয় প্রতিযোগিতা। শক্তিশালী দলগুলির বিরুদ্ধে খেলে নিজেদের শক্তি যাচাই করে নিতে পারবেন। তিনি যে ডুরান্ড কাপ জিততেই চাইছেন সেটা জানিয়ে দেন। সেই লক্ষ্যপূরণ থেকে এক ধাপ দূরে সাদা-কালো ব্রিগেড। পিছিয়ে পড়েও শেষ হাসি হাসল ময়দানের তিন প্রধানের অন্যতম মহমেডান স্পোর্টিং। ৮ বছর পর মহমেডান ফের ডুরান্ড কাপের ফাইনাল খেলবে।

পিছিয়ে পড়েও এগিয়ে
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সেমিফাইনাল দেখতে হাজির ছিলেন হাজার পঁচিশ দর্শক। ১০ মিনিট দেরিতে খেলা শুরুর ১৯ সেকেন্ডের মধ্যেই গোল করে এগিয়ে যায় এফসি বেঙ্গালুরু ইউনাইটেড। লুকা মাসেনের পাস থেকে দুরন্ত শটে দলকে এগিয়ে দেন পেড্রো মানজি। ডুরান্ড কাপে দ্রুততম গোলের নজিরও হয়ে গেল এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে। যদিও ৮ মিনিটের মধ্যে সমতা ফেরায় মহমেডান। মার্কাস জোসেফ আগের ম্যাচে গোল করে দলকে সেমিফাইনালে তুলেছিলেন। এদিন তাঁর গোলেই সমতা ফেরায় মহমেডান। হেডে ফৈয়াজের নামিয়ে দেওয়া বল ধরে মার্কাস ৩ জন ফুটবলারকে ড্রিবল করে জোরালো কোনাকুনি শটে গোল করেন ম্যাচের ৯ মিনিটে। ৩৮ মিনিটে মহমেডানকে এগিয়ে দেন ফয়জল আলি। এই গোলের পেছনেও মার্কাসের অবদান। তাঁর সাজিয়ে দেওয়া বল থেকে মাটি ঘেঁষা শটে গোল ফয়জলের। বিরতিতে মহমেডান এগিয়ে ছিল ২-১ গোলে।

হাড্ডাহাড্ডি লড়াই
দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায় বেঙ্গালুরু। সঞ্জু প্রধানের কর্নার থেকে সাইড ভলিতে গোল কিংশুক দেবনাথের। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে হাত দিয়ে গোল করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পেড্রো মানজি। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ২-২ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে ফাইনালের টিকিট
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ১২ মিনিটে ছোটখাটো চেহারার ব্রেন্ডন ভানলালরেমডিকার গোলে স্বস্তি আসে যুবভারতীর গ্যালারিতে। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ১১০ মিনিটে নিকোলা স্তোজানোভিচের পেনাল্টি থেকে করা গোল ২০১৩ সালের পর ফের মহমেডানের ডুরান্ড ফাইনালের টিকিট পাকা করে দেয়।

ফ্লাডলাইট বিভ্রাট
ডুরান্ড ফাইনালে ওঠায় মহমেডানে আলো জ্বললেও বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ফ্লাডলাইট বিভ্রাট ফের মুখ পোড়াল। আগামী বছর যুবভারতীতে ফিফার অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের আসর বসবে। তার আগে এই ঘটনা একেবারেই কাম্য ছিল না। টেকনিক্যাল কারণেই এই বিপত্তি বলে আয়োজকদের তরফে দাবি করা হচ্ছে। পাওয়ার কাটের কারণে এই ঘটনা নয় বলেও জানানো হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications