সাড়ম্বরে ১৩১তম প্রতিষ্ঠা দিবস পালন করল মহমেডান স্পোর্টিং, পালিত হল সুভাষ-সুরজিতদের স্মরণসভা

সাড়ম্বরে প্রতিষ্ঠা দিবস পালন করল মহমেডান স্পোর্টিং, পালিত হল সুভাষ-সুরজিতদের স্মরণসভা

সাড়ম্বরে ভারতীয় ফুটবলের তৃতীয় প্রধান মহমেডান ক্লাবে পালিত হল ১৩১তম প্রতিষ্ঠা দিবস। মঙ্গলবার ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি, সহ সভাপতি মহম্মদ কামারউদ্দিন এবং সচিব দানিশ ইকবাল পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন।

সাড়ম্বরে ১৩১তম প্রতিষ্ঠা দিবস পালন করল মহমেডান স্পোর্টিং, পালিত হল সুভাষ-সুরজিতদের স্মরণসভা

এ দিন পতাকা উত্তোলন এবং কেক কাটার পর মৌলবির উপস্থিতিতে ১১ জন ফুটবল ব্যক্তিত্বের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং স্মৃতিচারণ করা হয় সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্তদের মতো তারকাদের। এ দিন মোট এগারো জন ফুটবলারের স্মরণ সভা আয়োজিত করা হয় ক্লাব তাঁবুতে। কিংবদন্তি সুভাষ-সুরজিতের পাশাপাশি এ দিন শোক সভা পালিত করা হয় এ দিন স্মৃতিারণ করা হয় এন পাপ্লানান, চিন্ময় চট্টোপাধ্যায়, রাহুল কুমার, সৈয়দ জুবের আলম, জানাব আনওয়ার নবি খান, কে আজিজ, আহমেদ হুসেন, সৈয়দ আবিদ ইমান এবং মহম্মদ জালিলের।

প্রয়াত তারকাদের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করার পর, এই দিন মহমেডান যুব অ্যাকাডেমির দুঃস্থ ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় জুতো, জার্সি এবং বল। এর পাশাপাশি সাদা-কালো ক্লাব তাঁবুতে এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় প্রাক্তন ফুটবলারদের। প্রাক্তনীদের প্রত্যেককে উত্তোরীয় এবং মেমেন্টো দিয়ে সংবর্ধিত করে মহমেডান ক্লাব। তারকা প্রাক্তনীদের মধ্যে নবি ছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ নইমউদ্দিন এবং মানস ভট্টাচার্য্য। এছাড়াও ছিলেন মাধব দাস, নাসিম আখতারের মতো প্রাক্তনীরা।

অনুষ্ঠানে উপস্থিত থাকা মহমেডানের প্রাক্তন ফুটবলার সৈয়দ রহিম নবি জানিয়েছেন, এই ক্লাবের স্বার্থে যে কোনও ভাবে কাজ করতে তিনি প্রস্তুত। নবির কথায়, "মহমেডানের জার্সিতে গায়ে ময়দানে প্রতিষ্ঠা পেয়েছি। এই ক্লাব আমি পরিচিতি দিয়েছে। ক্লাব আমায় ডাকলে আমি যে কোনও উপায় প্রস্তুত সাহায্যের হাত বাড়িয় দিতে। এর জন্য কোনও পয়সা লাগবে না।"

এ দিন প্রাক্তন ফুটবলারদের পক্ষে সাওয়াল করে তিনি বলেন, "এমন বহু ফুটবলার রয়েছে যাঁদের অনেকে চেনেন না। তাঁদের জন্য গ্যালারিতে একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়া উচিত। যেখানে বসে প্রাক্তন ফুটবলাররা দলের খেলা দেখতে পারবেন।"

লাল সরণির ক্লাবটির ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে ক্লাবের সচিব দানিশ ইকবাল বলেছেন, "আমরা প্রাক্তন ফুটবলারদের সম্মান জানানোর জন্য এই মঞ্চকেই বেছে নিয়েছি। এই বছর যে দল তৈরি হয়েছে তাতে আই লিগ জেতার স্বপ্ন রাখি। আশা করি এই বার আই লিগ আমরা জিতবই।" মহম্মদ কামারুদ্দিনের কথায়, "যেই ভাবে দল এগচ্ছে তাতে আমরা খুশি। দীপককে ধন্যবাদ ক্লাবের পাশে থাকার জন্য। আশা করি অদূর ভবিষ্যতে আমরা আইএসএল খেলব এবং এই মরসুমে দল আই লিগ চ্যাম্পিয়ন হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+