স্বপ্নভঙ্গ সাদ-কালো ব্রিগেডের, খেলল মহমেডান জিতল মুম্বই

স্বপ্নভঙ্গ সাদ-কালো ব্রিগেডের, খেলল মহমেডান, জিতল মুম্বই

ডুরান্ড কাপে শেষ হয়ে গেল মহমেডান স্পোর্টিং-এর সফর। দুরন্ত লড়াই চালিয়েও শেষ মুহূর্তে গোল হজম করে ডুরান্ড কাপ থেকে ছিটকে গেল সাদা-কালো ব্রিগেড। যুবভারতী ক্রীড়াঙ্গণে এ দিন মহমেডান স্পোর্টিং যে লড়াইটা তুলে ধরেছিল মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে তা এক কথায় অনবদ্য। কোনও প্রকার প্রশংসাই এই লড়াইয়ের জন্য যথেষ্ট নয়। তবুও শেষ মুহূর্তে ০-১ গোলে হেরে মাঠ ছাড়তে হল ব্ল্যাক প্যান্থার্সদের।

স্বপ্নভঙ্গসাদ-কালো ব্রিগেডের, খেলল মহমেডান জিতল মুম্বই

মুম্বই সিটি এফসি এ দিন জিতলেও কোনও রকম ভাবে এই ম্যাচে মুম্বইয়ের দলটি ভাল খেলেছে এমনটা বলা যাবে না। বরং এটা বলা উচিৎ খেলল মহমেডান, জিতল মুম্বই। প্রধামার্ধ এবং দ্বিতীয়ার্ধ উভয় অর্ধেই সাদা-কালো ব্রিগেড আক্রমণের চাপে নাজেহাল করে রেখেছিল হাইল্যানডারদের। মাঝে মধ্যে মুম্বই সিটি এফসি আক্রমণে উঠে এলেও মহমেডানের ডিফেন্ডের সামনে খেই হারিয়ে ফেলছিল।

প্রথমার্ধে পুরোটাই ডিফেন্স করে গোল হজম করা থেকে নিজেদের রক্ষা করে মুম্বই সিটি এফসি। প্রীতম সিং, মার্কাস জোসেফ, অভিষেক আম্বেকরদের আক্রমণ সামলাতে গিয়ে কার্যাত দিশাহীন অবস্থা তৈরি হয় নীল জার্সি পরিহিত ফুটবলারদের ডিফেন্সে। যদিও এর মাঝেও আক্রমণে কয়েক বার উঠেছিল মুম্বই। তবে, মহমেডানের আক্রমণের সামনে তা কিছুই না।

দ্বিতীয়ার্ধেও খেলার মধ্যেই একই ঝাঁঝ বজায় রেখেছিল আন্দ্রে চেরনিসভের ছেলেরা। মহমেডানকে বিধ্বস্ত করার মতো একটা সুযোগ গ্রেগ স্টিওয়ার্ড তৈরি করলেও নিশ্চিত গোল থেকে মুম্বইকে রুখে দেন সাদা-কালো গোলরক্ষক জোনাথ মাউয়া। এটিই চলতি ডুরান্ড কাপের সেরা সেভ। গোল করার মতো দু'টি সুযোগ চলে এসেছিল দ্বিতীয়ার্ধে মহমেডানের কাছেও কিন্তু ভাগ্য সুপ্রসন্ন না থাকায় কাঙ্খিত গোল থেকে বঞ্চিত হতে হয় লাল সরণির ক্লাবকে। মার্কাস জোসেফের বিশ্বমানের ফ্রি-কিক অল্পের জন্য সাইড নেটে লেগে বেরিয়ে যায়। আরও এক বার মার্কাসেরই শট দুরন্ত দক্ষতায় বাঁচিয়ে দেন মহমেডানের গোলরক্ষক।

মহমেডান ছিটকে যাওয়ায় কলকাতার আর কোনও প্রতিনিধি থাকল না চলতি ডুরান্ড কাপে। বেঙ্গালুরু এফসি এবং হায়দরাবাদ এফসি'র মধ্যে হতে চলা দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিরুদ্ধে ফাইনালে ১৮ সেপ্টেম্বর (রবিবার) মাঠে নামবে মুম্বই সিটি এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+