তাজিকিস্তানের জাতীয় দলের তারকা ফুটবলারকে আনার প্রক্রিয়া শুরু করে দিল মহমেডান স্পোর্টিং

তাজিকিস্তানের জাতীয় দলের তারকা ফুটবলারকে আনার প্রক্রিয়া শুরু করে দিল মহমেডান স্পোর্টিং

তাজিকিস্তানের জাতীয় দলের মিডফিল্ডার নুরিদ্দিন দাভরোনভকে আসন্ন মরসুমে দেখা যেতে পারে মহমেডান স্পোর্টিং-এর জার্সিতে। ক্লাবের পক্ষে থেকে এই তাজিক ফুটবলারের এজেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনেক দূর কথা এগিয়েছে দুই পক্ষের। তবে, এখনও ভারতের আসার বিষয়ে সম্মতি জানননি নুরিদ্দিন দাভরোনভ।

তাজিকিস্তানের জাতীয় দলের তারকা ফুটবলারকে আনার প্রক্রিয়া শুরু করে দিল মহমেডান স্পোর্টিং

সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন ৩১ বছর বয়সী তাজিকিস্তানের এই ফুটবলার। লোকোমোটিভ মস্কোর যুব দল থেকে উথ্থান হয়েছে এই ফুটবলারের। তাজিকিস্তানের হয়ে এখনও পর্যন্ত ৫০ ম্যাচে ৮ গোল করেছেন নুরিদ্দিন। ক্লাব ফুটবলে ইস্তিকললের হয়ে জিতেছেন তাজিক লিগ, তাজিক কাপ, তাজিক সুপার কাপ, এএফসি প্রেসিডেন্টস কাপ। জাতীয় দলের হয়ে ২০০৮ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে রানার্স হন।

অপর দিকে, দল গোছানোর কাজ প্রায় শেষের দিকে চলে আসায় কোচিং স্টাফের সঙ্গে চুক্তি সাড়ছে সাদা-কালো শিবির। দু'দিন আগেই প্রধান কোচ আন্দ্রে চেরনিশোভের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করে সাদা-কালো ব্রিগেড। বৃহস্পতিবার মহমেডন চুক্তির মেয়াদ বাড়ানো গোলরক্ষক কোচ সন্দীপ নন্দীর সঙ্গে। ভারতের জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষকের সঙ্গে এক বছর আরও চুক্তি বাড়াল মহমেডান। মহমেডান স্পোর্টিং চুক্তি বাড়িয়েছে সহকারী কোচ জোসেফ নায়েকের সঙ্গেও।

অন্য দিকে, আইএসএল-এ নতুন দলে যোগ দিলেন জাভি হার্নান্ডেজ। ওড়িশা এফসি থেকে বেঙ্গালুরু এফসি'তে যোগ দিলেন তিনি। অপর দিকে, আসন্ন ২০২২-২৩ মরসুম থেকেই আই লিগের মতো অবনমন এবং প্রমোশন থাকবে আইএসএল-এ। ফলে ২০২২-২৩ আই লিগের চ্যাম্পিয়ন দল সরাসরি পরবর্তী মরসুমে আইএসএল-এ খেলার যোগ্যতা অর্জন করে নেবে এবং ২০২২-২৩ মরসুমে আইএসএল-এ অবনমন হয়ে যাওয়া দলকে খেলতে হবে ভারতীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+