কলকাতা লিগের জন্য দল তৈরি শুরু করে দিল মহামেডান স্পোটিং
কলকাতা লিগের জন্য দল গোছানোর দিকে মন দিল মহামেডান স্পোটিং।
বিশ্বকাপে মাঝেই কলকাতা লিগের জন্য নিজেদের দল গোছাতে শুরু করে নিল মহামেডান স্পোটিং। কলকাতা লিগের জন্য ১৬ জন ফুটবলারকে সই করাল তারা।

প্রতিবারই আশা জাগিয়ে শুরু করলেও লিগের মাঝ পথে গন্তব্য হারিয়ে ফেলে মহামেডান। ছোট ছোট দলগুলির কাছে পয়েন্ট নষ্ট করে রানার্স বা তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয় কলকাতার তৃতীয় প্রধানকে।
তবে, এই বার আর সেই ভুল করতে চায়না মহামেডান স্পোটিং কর্তৃপক্ষ। ময়দানের পোড় খাওয়া কোচ রঘু নন্দীর হাতে গোটা দলের কোচিংয়ের ভার তুলে দিয়েছে তারা। রঘু নন্দীর হাত ধরেই কলকাতা লিগের ক্ষরা কাটাতে বদ্ধপরিকর লাল সরণীর ক্লাবটি।
সোমবার দুই বিদেশী সহ দশ ফুটবলারকে আইএফএ অফিসে সই করাবে মহামেডান স্পোটিং।
মহামেডানের ১৬ জন ফুটবলারের তালিকা:
প্রিয়ন্ত সিং, তন্ময় ঘোষ, স্নেহাশিস দত্ত, প্রসেনজিত চক্রবর্তী, প্রসেনজিত পাল, অরূপ দেবনাথ, কামরান ফারুক, দেবাশিস প্রধান, অনীশ জমাদার, সত্যম শর্মা, সুমিত দাস, সুমিত ঘোষ, অভিজিত মিতে, রাকেশ কর্মকার, দীপায়ন সামন্ত, ফিরোজ আলি












Click it and Unblock the Notifications