শ্রীনিধির বিরুদ্ধে পিছিয়ে পড়ে জয় ছিনিয়ে আনল সাদা-কালো ব্রিগেড
শ্রীনিধির বিরুদ্ধে পিছিয়ে পড়ে জয় ছিনিয়ে আনল সাদা-কালো ব্রিগেড
ধারাবাহিকতার অপর নাম মহমেডান স্পোর্টিং। জয়ের ছন্দ ধরে রাখল সাদা-কালো ব্রিগেড। সোমবার নৈহাটি স্টেডিয়ামে শ্রীনিধি ডেকানকে হারিয়ে লিগ তালিকার শীর্ষ স্থান আরও মজবুত করল করল সাদা-কালো ব্রিগেড।

নৈহাটি স্টেডিয়ামে এ দিনের ম্যাচ ফের একবার প্রমাণ করল জয়ের লক্ষ্যেই এ বার আই লিগে নেমেছে মহমেডান। দ্বিতীয় বা তৃতীয় স্থান নয় তাদের লক্ষ্য খেতাব জয়। দুর্দান্ত শুরু করলেও ম্যাচে ১৬ মিনিটে ডেভিড ক্যান্টানেডের গোলে পিছিয়ে পড়ে সাদা কালো শিবির।
পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি শতাব্দী প্রাচীন ক্লাব। একের পর এক আক্রমণে স্তব্দ করে দেয় শ্রীনিধির মাঝমাঠের দাপাদাপি। বরং মহমেডানের ত্রি ফলা আক্রমণ সামলাতেই তখন কালঘামে ছুটে যায় শ্রীনিধির। মহমেডানের লাগাতার আক্রমণের সামনে শেষ পর্যন্ত ৩৯ মিনিটে ভেঙে পড়ে দক্ষিণের দলটির প্রতিরোধের প্রাচীর। অধিনায়ক নিকোলার পাস থেকে হবেডে গোল করে সাদা-কালো শিবিরতে এগিয়ে দেন ত্রিনিদাদ টোবাগোর তারকা মার্কাস জোসেফ।
সমতা ফিরিয়ে সাজ ঘরে ফেরা মহমেডান দ্বিতীয়ার্ধের দাপট বজায় রাখে শ্রীনিধির উপর। প্রতিপক্ষকে চেপে ধরার সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিটের মাথায় অর্থাৎ ৫০ মিনিটে মার্কাস জোসেফ ম্যাচে এগিয়ে দেয় মহমেডান স্পোর্টিংকে। ম্যাচের শেষ মুহূর্তে তৃতীয় গোলটি পায় মহমেডান।৮৬ মিনিটে নিজেদের পেনাল্টি বক্সে শ্রীনিধির ডিফেন্ডার হ্যান্ডবল করলে পেনাল্টি পায় লাল সরণির ক্লাব। স্পট কিক থেকে ব্ল্যাক প্যান্থার্সের হয়ে তৃতীয় গোলটি করে শ্রীনিধির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন অ্যাঞ্জেলো রুডোভিচ।
এই ম্যাচে জয়ে খুশি মহমেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব দীপেন্দ্ু বিশ্বাস বলেন, "আমাদের ফুটবলাররা ভাল পারফর্ম করেছে। আমরা আরও বেশি গোল করতে পারতাম। অনেক দিন পর দুপুর দু'টোয় খেলা ছিল এবং দল ভাল করেছে। এই তিন পয়েন্ট আমাদের দরকার ছিল। ম্যাচ যত এগোবে লিগ তত কঠিন হবে। তাই এই ম্যাচগুলো থেকে পয়েন্ট দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।"
এই ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিক করে ফেলল মহমেডান স্পোর্টিং। তিন ম্যাচে মহমেডানের পয়েন্ট হল ৯। এই ম্যাচে জোড়া গোলের ফলে তিন ম্যাচে পাঁচ গোল করে শীর্ষ গোলদাতাদের তালিকায় সবার উপরে উঠে এলেন মার্কাস জোসেফ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications